,

আশুগঞ্জ বাজারের বর্জ্য ও পানি নিস্কাশনের প্রধান ড্রেন ভরাট॥ চরম দূভোর্গের শিকার এলাকাবাসী॥

asনিজস্ব প্রতিবেদক : আশুগঞ্জ বাজারের বর্জ্য ও পানি নিস্কাশনের প্রধান ড্রেন ভরাটের ফলে চরম দূভোর্গের শিকার হচ্ছেন এলাকাবাসী। ড্রেনের জায়গা ভরাটের কারণে বাজারের বিভিন্ন সু-উচ্চ ভবনের পয়নিস্কাশনের পানি ও বর্জ্য প্রবাহ বন্ধ হয়ে গেছে। আর এ অবস্থা চলতে থাকলে বর্জ্য ও পানি প্রবাহিত না হলে বৃষ্টির পানি জমে আশুগঞ্জ বাজার তলিয়ে যাবে। এতে করে শহরের কয়েক হাজার লোকজন চরম দূর্ভোগের শিকার হবেন। এর প্রতিকার চেয়ে স্থানীয় এলাকাবাসী উপজেলা ও থানা প্রশাসনের কাছে লিখিত ভাবে অভিযোগ করেছেন তারা।
এলাকাবাসী জানান, দীর্ঘ ৪০ বছর ধরে আশুগঞ্জ শহরের পয়নিস্কাশনের পানি ও বর্জ্য ড্রেনেজের মাধ্যমে পূর্ব বাজারে সরকারী খাস পুকুর দিয়ে আবারো ড্রেনের মাধ্যমে মেঘনা নদীতের পড়ে। কিন্তু গত কয়েক মাস ধরে পূর্ব বাজার এলাকার বেনজীর আহমেদ, কাজল সিকদার ও বাদল সিকদার তারা ড্রেনের উপর মাটি ভরাট করে স্থাপনা নির্মানের চেষ্টা করছে। এতে করে বাজারের প্রধান ড্রেনের পানি প্রভাহ বন্ধ হয়ে গেছে। এক সময় এ ড্রেনের উপর দিয়ের নৌকা চলাচল করতো। এখন তা ভরাট করে দখল হয়ে গেছে।
আশুগঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা জানান, আশুগঞ্জ শহরের বিভিন্ন বিল্ডিং ও বাজারের ময়লা পানি পূর্ব বাজার খাস পুকুরে গিয়ে ড্রেনের মাধ্যমে মেঘনা নদীতে গিয়ে পরতো। ড্রেনটি ভরাটের ফলে এখন খালের পানি নিস্কাশন বন্ধ হয়ে গেছে। দ্রুত পানি নিস্কাশন ব্যবস্থা স্বাভাবিক না হলে বর্জ্যের পান ও বৃষ্টির পানি জমে আশুগঞ্জ বাজারের একাংশ তলিয়ে যাবে। চরম দূভোর্গে ও দূর্গন্ধের শিকার হতে হবে এলাকাবাসীর।
আশুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ মিজান খা জানান, দীর্ঘ ৪০ বছর যাবত এ ড্রেন দিয়ে পানি মেঘনা নদীতে গিয়ে পড়ে। কিন্তু স্থানীয় বেনজীর আহমেদ, কাজল সিকদার ও বাদল সিকদার তারা ড্রেনের উপর মাটি ভরাট করেছে। এখন তারা আবার স্থাপনা নির্মানের চেষ্টা করছে।
আশুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোছা মিয়া জানান, এক সময় এ ড্রেন দিয়ে নৌকা চলা চল করতো। এখন দখলের কবলে পড়ে পুরো ড্রেনই ভরাট হয়ে গেছে। এ ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক না হলে এলাকাবাসী চরম দূভোর্গে শিকার হবেন। এবং দূগন্ধের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হবে এলাকাবাসী।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা