,

সিটি নির্বাচনে প্রহসন হলে কঠোরভাবে মোকাবেলা: মাহবুবের হুঁশিয়ারি

mahbub hossain৫ জানুয়ারির নির্বাচনের মতো সিটি নির্বাচনে যদি প্রহসন হয় তাহলে কঠোরভাবে মোকাবেলা করবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মেডিকেল টেকনোলোজিষ্ট এসোসিয়েশনস(এম-ট্যাব) আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘গণতন্ত্র-ভোটাধিকার আইনের শাসন মানবাধিকার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

খন্দকার মাহবুব বলেন, ‘জানুয়ারির মত প্রহসনের খেলা যদি আবার আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে খেলতে চান, তবে ঢাকাবাসী ও পেশাজীবী পরিষদকে সঙ্গে নিয়ে আপনাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে।’

তিনি  বলেন, আসন্ন সিটি করপোরেশনের নির্বাচন যদি ৫ জানুয়ারির মত ভোটার বিহীন প্রহসনের হয় তবে তার পরিণাম ভয়াবহ হবে।

তিনি বলেন, যখন বিএনপির নেতৃত্বাধীণ ২০ দলীয় জোটের আন্দোলন তুঙ্গে, তখন এ সরকার জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিতে সিটি করপোরেশন নির্বাচন দিয়ে শেষ খেলাটি খেলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে এ আইনজীবী নেতা বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব ছেড়ে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সব রকম প্রচেষ্টা করছে।    

আজ দেশের গণমাধ্যামগুলো সরকারের দ্বারা নিয়ন্ত্রিত মন্তব্য করে তিনি বলেন, অগণতান্ত্রিক সরকার গণতন্ত্রের লেবাস পড়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। তা যদি গণমাধ্যমগুলো সঠিকভাবে তুলে ধরতে পারতো, তাহলে এ সরকারের নির্যাতন সম্পর্কে বিশ্ববাসী জানতো।  

এ সময় সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী  বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘ দিন আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না, তারা  সাধারণ মানুষকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে আপনাকে সাময়িক তৃপ্তি দিচ্ছে কিন্তু স্থায়ী সমাধান দিবে না।

আয়োজক সংগঠনের মহাসচিব বিপ্লব উজ্জামান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।
 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন