,

বাংলাদেশ-ভারত ম্যাচ তদন্ত করবে আইসিসি

208963.3_244301ক্রীড়া ডেস্ক : অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচের সার্বিক বিষয় তদন্ত করতে যাচ্ছে।

আইসিসির প্রধান নির্বাহি ডেভিড রিচার্ডসন ম্যাচটির বল বাই বল বিশ্লেষণ ও তদন্তের আশ্বাস দিয়েছেন।
 বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি গণমাধ্যমকে এতথ্য জানান।  তিনি বলেন, ম্যাচের পরই আইসিসিকে নিজেদের বক্তব্য জানিয়েছিলাম আমরা। জবাবে রিচার্ডসন জানিয়েছেন যে তারা এই ম্যাচের বল বাই বল তদন্ত করবে এবং সার্বিক অবস্থা আমাদের জানাবে।
এদিকে আইসিসির প্রেসিডেন্ট পদ থেকে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পদত্যাগে পুরো বিষয়টি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন।
বিসিবি সভাপতি মনে করেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নিয়ে উদ্ভূত অবস্থা বাংলাদেশ-ভারত আসন্ন সিরিজে কোনো প্রভাব ফেলবে না।
উল্লেখ্য বিশ্বকাপের আলোচিত এই ম্যাচটি নিয়ে অ্যাম্পায়ারদের ভুমিকার সমালোচনা করে বিবৃতি দিয়েছিলেন আইসিসির সাবেক সভাপতি আনহ মুস্তফা কামাল। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা