,

৫০ শয্যার হাসপাতালে নেই ৩১ শয্যার লোকবল

B Baria Mapব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দেড় বছর আগে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও এখন পর্যন্ত লোকবলের অনুমোদন মেলেনি। এমনকি ৩১ শয্যার লোকবলও এখন এই হাসপাতালে নেই। ফলে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। আট কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে তৈরি করা হয় আধুনিক অস্ত্রোপচারকক্ষ। আনা হয় প্রয়োজনীয় সরঞ্জাম। কিন্তু এখন পর্যন্ত নতুন কাঠামোর লোকবল অনুমোদন করা হয়নি। এমনকি ৩১ শয্যার চিকিৎসকও এখানে নেই।
৩১ শয্যার লোকবলের কাঠামো অনুযায়ী হাসপাতালে গাইনি, সার্জারি, মেডিসিন ও অ্যানেস্থেসিয়া বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা। কিন্তু আছেন মাত্র একজন। তিনিও নিয়মিত আসেন না বলে অভিযোগ রয়েছে। পাঁচজন চিকিৎসা কর্মকর্তা থাকার কথা থাকলেও আছেন চারজন।
হাসপাতালের এক্স-রে মেশিনটি ১০ বছর ধরে বিকল রয়েছে। অর্থের অভাবে মেরামত করা যাচ্ছে না। ইসিজি করার জন্য একটি মেশিন থাকলেও কাগজের অভাবে এ পর্যন্ত ব্যবহার করা হয়নি।
তবে প্রত্যেক রোগীর কাছ থেকে তিন টাকা ও ভর্তি হওয়া রোগীদের থেকে আট টাকা করে আদায় করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কসবা পশ্চিম ইউনিয়নের মিরতলা গ্রামের গৃহবধূ শরীফা বেগম জানান, হাসপাতালে গাইনি বিভাগের ডাক্তার না থাকায় গর্ভবতী মাদের চিকিৎসার জন্য ৩০ কিলোমিটার দূরে জেলা সদরে যেতে হচ্ছে।
স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের সদস্যসচিব মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম জানান, প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারীদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অনেকে মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন জানান, লোকবল অনুমোদন না হওয়ায় ৫০ শয্যার কার্যক্রম চালু করা যায়নি। ৩১ শয্যার তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের পদও খালি রয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হাছিনা আক্তার জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থ সংক্রান্ত কারণে লোকবল অনুমোদন হচ্ছে না। তবে এক্স-রে মেশিনটি মেরামতের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।

prothom-alo.com

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা