বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন স্থানে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০, আটক ২০০

police actionদেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। আজ ২০ দলের বিক্ষোভ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশ, সরকারদলীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ২০ জন। এ সময় বিএনপি ও জামায়াতের নেতাসহ আটক হয়েছেন ২ শতাধিক।

বৃহস্পতিবার সিলেট, শরিয়তপুর, গাইবান্ধা, চট্টগ্রাম, রংপুর, সাতক্ষীরা চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটে। বিভিন্ন জেলার পুলিশ ও বিএনপি নেতাদের কাছে থেকে পাওয়া গেছে এসব তথ্য। তার মধ্যে রয়েছে-

সিলেট : সিলেট নগরীর বারুতখানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে ১৭জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনের নেতারা। এসময় স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, ২০ দলীয় জোটের ডাকা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে বারুতখানা থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি জিন্দাবাজারের দিকে কিছুদূর অগ্রসর হওয়ার পর বিপরীত দিক থেকে একটি পুলিশের ভ্যান আসে। ভ্যানটি বারুতখানা পয়েন্টে গিয়ে থামে। এরপরই বারুতখানা পয়েন্ট থেকে পুলিশ সদস্যরা পেছন থেকে মিছিলে গুলি চালায়।
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, স্বেচ্ছাসেবক দল নেতা মুহিব, সালাম, জাকারিয়া, এমরান ও ছাত্রদল নেতা আবদুল কাইয়ূমসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন দলের নেতারা। এসময় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিপক রায়, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দল নেতা এ ইউ তাহের ও সায়েফকে আটক করে।

এ ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, পুলিশ শান্তিপূর্ন মিছিলে বর্বরোচিত হামলা চালিয়েছে। সিলেটের ছাত্র-জনতা মিলে এর উপযুক্ত জবাব দেবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল¬াহ জানান, বারুতখানায় ঝটিকা মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পুলিশের উপর হামলার চেষ্টা করে। এসময় পুলিশ ১০ রাউন্ড গুলি ছুঁড়ে এবং ৩ জনকে আটক করে।

শরীয়তপুর : জেলার নড়িয়া উপজেলার গাগড়ীজোড়া গ্রামে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় অন্তত সাতটি বসতঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়িয়া থানার ওসি শেখ কবীরুল ইসলাম সংঘর্ষের তথ্য স্বীকার করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে লিটন মাল নামের একজন গুলিবিদ্ধ হন। আহত হন জহির মুন্সি, কামাল মুন্সি, মনির খান, আলাল শেক ও জহির ছৈয়ালসহ অন্যরা। গুরুতর অবস্থায় লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধা : বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার সময় নাশকতা মামলায় গাইবান্ধায় জামায়াতের ৫ কর্মীসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবী করেছে পুলিশ। জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আবদুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৫জন জামায়াত কর্মী রয়েছে। নাশকতার মামলায় সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী থানা থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া সদর, সাদুল্যাপুর, সাঘাটা ও ফুলছড়ি, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও অন্যান্য অপরাধমূলক মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

চট্টগ্রাম : সীতাকুণ্ড উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সহিংসতায় জড়িত সন্দেহে বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপির ১, জামায়তের ৩ ও ছাত্রশিবিরের ৩ নেতাকর্মী রয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, নাশকতার সঙ্গে জড়িত থাকায় সিতাকুণ্ড, সাতকানিয়া, লোহাগাড়া ও উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামি রয়েছে। তাদের কিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাতক্ষীরা: নাশকতা সৃষ্টি অভিযোগ ও বিক্ষোভ কমৃসুচি চলাকালিন সময়ে বিএনপি-জামায়াতের ৮ কর্মীসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

ঝিনাইদহ: জেলার সদর উপজেলা চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জেলা শহরের গোপিনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাশকতার একটি মামলায় জামিন শেষে বাড়ি ফেরার পথে অপর এক নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর : নাশকতার অভিযোগে রংপুরে বিএনপি’র চার কর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৪জন বিএনপির কর্মী রয়েছে। কোতোয়ালি থানা পুলিশ ও পীরগাছা থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

চুয়াডাঙ্গা: জেলার বিভিন্ন এলাকা থেকে নারীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশীদুল হাসানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা শহরের জিনতলা পাড়ার আলী হোসেন বিশ্বাসের ছেলে রফিক (৩৫), ছুটিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে বিল¬াল হোসেন (৪০), আলোকদিয়া গ্রামের আফতাব উদ্দীনের ছেলে মাহাবুব উদ্দীন (৩৬), হিজলগাড়ী গ্রামের আবু হোসেনের ছেলে কেরামত আলী (২৮), জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের কলম মিয়ার ছেলে রাজা মিয়া (২৭), দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), চন্ডিপুর গ্রামের এরশাদ উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (৩৮), আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের কুরু মিয়ার ছেলে ইসলাম (৩৭), বাশবাড়িয়া গ্রামের মৃত তালেব মণ্ডলের ছেলে মামুন (৫০), দোহারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে উজ্জল (২৫), একই গ্রামের তেড়া সর্দারের ছেলে আব্দুর রকিব (৩২), আব্দুর রশিদের স্ত্রী পারুলা খাতুন (২৮), শহরের আনন্দধাম পাড়ার আফতাব আলীর ছেলে হাবিবুর রহমান (৪৫), তার স্ত্রী রেশমা খাতুন (৩৫), রামদিয়া গ্রামের মৃত ছুটি দাসের ছেলে নিমাই দাস (৪৮), তার স্ত্রী শেফালী রাণী (৩৯), জহুরুল নগর গ্রামের বানাত মণ্ডলের ছেলে নবীছদ্দিন (৫০), তার স্ত্রী ডলি খাতুন (৩৭) ও তার ছেলে ঠান্ডু মিয়া (২৫)। সংশি¬ষ্ট থানার ওসিরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক