,

নবীনগরে সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী কর্মসূচী পালিত

নবীনগর প্রতিনিধি : নবীনগর প্রেস ক্লাবে স্থানীয় সংবাদকর্মীদের সাথে বুধবার (১/৪/১৫) রাতে মত বিনিময়ের মাধ্যমে নবীনগর উপজেলা দুর্নীতি কমিটির সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী কর্মসূচি সমাপ্ত হয়।
স্থানীয় প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরী দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে সাদিয়া সুলতানা (১ম), ফজলে রাব্বি (২য়), অমিয় ভৌমিক পলক (৩য়)।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ কান্তিকুমার ভট্টাচার্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহাবুব আলম লিটন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, জালালউদ্দিন মনির, তাজুল ইসলাম চৌধুরী, আসাদুজ্জামান কল্লোল, ডা: নজরুল ইসলাম, আব্বাসউদ্দিন হেলাল, মোস্তাফিজুর রহমান জুয়েল, খ.ম. হযরত আলী, শাহ জালাল আমিন।
সভায় আগামীতে সেরা দুর্নীতি বিরোধী রিপোর্টিং-এর জন্য প্রতি বছর স্থানীয় একজন সংবাদকর্মীকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ খেকে পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে নবীনগরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, ডিসপ্লে প্রদর্শন, র‌্যালি, পথ সভা, মানব বন্ধন, দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ কর্মসূচী পালিত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ