,

বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ, ২০ কিলোমিটার যানজট

B Baria Mapবিশেষ প্রতিনিধি : গত বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে ২জন আহত হয়েছে। এসময় ওই সড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। জানা যায়, রাত প্রায় ৮টার দিকে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সুরমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ট-১৪-৭৭২০) ঢাকার উদ্দেশ্যে যাবার সময় উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝা ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩৮৪) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক গোপালগঞ্জের জাহিদুল ইসলাম (২২)সহ ২জন গুরুতর আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ওই সময় সড়কের উভয় পার্শ্বে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় যাত্রীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। পরে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে সরালে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ