,

চাইলে অফিসে বসেন, বাধা দেয়া হবে না: বিএনপিকে কামরুল

12427_1ডেস্ক রির্পোট : ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, সিটি নির্বাচনে সন্ত্রাসীদের প্রার্থী করবেন আর লেভেল প্লেয়িং ফিল্ড চাইবেন সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। সমান সুযোগ চাইলে ভালো মানুষকে প্রার্থী দেন। সুবোধ বালকদের ক্যান্ডিডেট করেন। সন্ত্রাসীদের প্রার্থী করলে সমান সুযোগ সম্ভব না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দি, উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
কামরুল ইসলাম বলেন, অভিজাত ব্যক্তি হলে আইন ভিন্ন দৃষ্টিতে দেখবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। আইনের দৃষ্টিতে একজন সাধারণ কর্মীর মতো সবাই সমান। ভালো মানুষকে আইন ছুঁবে না, দুষ্ট লোকদের ছাড়বেও না। সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করবেন, পুলিশ আঙ্গুল চুষবে? এ রকম কোনো সুযোগ দেয়া হবে না।
বিএনপি নেতাদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির অফিসে ভয়ে কেউ যায় না। আপনারা বসতে চাইলে যান, সরকারের পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়া হবে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ