বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকের নতুন অফিস

bf2fc281febfedf627b21df07a297b22-1আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় খোলা ছাদ নিয়ে নতুন অফিস চালু করেছে ফেসবুক। আর এই ছাদে গড়ে তোলা হয়েছে পার্ক। সোমবার ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ তাঁর স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকের নতুন এ প্রধান কার্যালয়ের ঠিকানা মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া। এটি সংক্ষেপে এমপিকে২০ নামে পরিচিত। পুরো অফিস প্রায় ৪ লাখ ৩০ হাজার বর্গফুট এলাকাজুড়ে। এর ছাদটি প্রায় নয় একর জায়গাজুড়ে। প্রখ্যাত স্থপতি ফ্র্যাঙ্ক গেহরির নকশায় তৈরি এ অফিসে ইতিমধ্যে ফেসবুকের কার্যক্রম শুরু হয়ে গেছে। এখানে প্রায় একই ছাদের নিচে বিশাল এক কক্ষে কাজ করেছেন প্রায় ২ হাজার ৮০০ কর্মী।
ফেসবুক অফিসের ভেতরের একটি জায়গামার্ক জাকারবার্গ তাঁর পোস্টে উল্লেখ করেন, আমাদের নতুন ঠিকানাটা বেশ সুন্দর এবং ছিমছাম। আপনি যখন আমাদের ভবনে প্রবেশ করবেন তখন সত্যিকার অর্থেই আপনি অনুভব করবেন সারা বিশ্বকে একসঙ্গে যুক্ত রাখাটাই আমাদের অন্যতম লক্ষ্য।
সুন্দর সব শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে নতুন অফিস। তবে নতুন ঠিকানায় এলেও সিলিকন ভ্যালির আগের অফিসেও চলছে ফেসবুকের কার্যক্রম। দুই অফিস একসঙ্গে যুক্ত হয়েছে একটি সুড়ঙ্গ দিয়ে। নতুন অফিসের ছবি দেখা যাবে #mpk20 ব্যবহারের মাধ্যমে। 
ফেসবুক, ডেইলি মেইল ও কিউজেড অবলম্বনে নুরুন্নবী চৌধুরী

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা