বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দূর্নীতি বিরোধী মানববন্ধন ও মতবিনিময় সভা

Nasirnagar (TIB)Picture-স্টাফ রিপোর্টার নাসিরনগর : “সবাই মিলে শপথ করি,দূর্নীতিবাজদের ঘৃনা করি” এই শ্লোগানকে সামনের রেখে দূর্নীতির বিরুদ্ধে  গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, শপথ গ্রহন ,রচনা প্রতিযোগিতা, মানববন্ধন,আলোচনা সভার মধ্যদিয়ে নাসিরনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ নানা কর্মসূচী পালিত হয়েছে।
 এ উপলক্ষে আজ বুধবার উপজেলা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, সহকারি কমিশনার ভূমি সরকার আবদুল্লাহ আল মামুন,উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সকাল  ১০ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে  উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা কমিটির সভাপতি নাসিরনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, সহকারি কমিশনার ভূমি সরকার আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল মোতালিব,সাধারণ সম্পাদক আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, সদস্য অবসর প্রাপ্ত পরিবার পরিকল্পনা পরির্দশক মোঃ হাবিবুর রহমান,অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হরিপদ পোদ্দার,দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আকতার হোসেন ভুইয়া ও সমাজ কর্মী শিবলী চৌধুরী।

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক