,

সারা দেশের ন্যায় আশুগঞ্জে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত

10111আশুগঞ্জ প্রতিনিধি॥ ১লা এপ্রিল বুধবার সারা দেশের ন্যায় একযোগে আশুগঞ্জেও এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর আশুগঞ্জ উপজেলার মোট তিনটি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৯৩ জন, আলিম পর্যায়ে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৭ জন, এইচ.এস.সি (বিএম) ও কারিগরি পর্যায়ে ২টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১২৪ জন পরীক্ষার্থীসহ সর্বমোট ১১৩৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কেন্দ্র আশুগঞ্জ সার কারখানায় মোট পরীক্ষার্থী ৪৮৯জন, ছাত্র সংখ্যা ২১৯জন, ছাত্রী সংখ্যা ২৭০জন। এতে আশুগঞ্জ সার কারখানা কলেজের ছাত্র সংখ্যা ১০৪জন, ছাত্রী সংখ্যা ৯৬জন। আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজের ছাত্র সংখ্যা ১১৫জন, ছাত্রী সংখ্যা ১২৬জন। তিন্নি আনোয়ারা মহিলা কলেজের ছাত্রী সংখ্যা ৪৮জন। কেন্দ্র ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের ৫২৮জন (ভেনু) রওশানারা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪০৪জন, এতে ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের ছাত্র সংখ্যা ১৭২জন, ছাত্রী সংখ্যা ২৩২জন, ফিরোজ মিয়া ডিগ্রি কলেজ (বিএম) ছাত্র সংখ্যা ৪৫জন, ছাত্রী সংখ্যা ৩০জন। বঙ্গবন্ধু কারিগরি বাণিজ্যিক কলেজ (বিএম) ছাত্র সংখ্যা ২৯জন, ছাত্রী ২০জন। কেন্দ্র চরচারতলা আমিলম আলিয়া মাদ্রাসা, আড়াইসিধা কামিল মাদ্রাসা ছাত্র সংখ্যা ৩৫জন, ছাত্রী ০৪জন। তালশহর কমিরিমিয়া ফাজিল মাদ্রাসা ছাত্র সংখ্যা ২৩জন, ছাত্রী সংখ্যা ০৯জন। চরচারতলা আলিম আলিয়া মাদ্রাসার ছাত্র সংখ্যা ১৫জন, ছাত্রী সংখ্যা ০৫জন। দাতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রসার ছাত্র সংখ্যা ১৯জন, ছাত্রী সংখ্যা ০৭জন সহ মোট ১১৭জন পরীক্ষার্থী। এ উপজেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল কেন্দ্র আশুগঞ্জ সার কারখানা কলেজে মোট ০৫জন, এতে ছাত্র ০২জন, ছাত্রী ০৩জন। কেন্দ্র চরচারতলা আলিম আলিয়া মাদ্রাসা মোট ০৮জন, ছাত্র ০২জন, ছাত্রী ০৬জন। এতে আড়াইসিধা কামিল মাদ্রাসার ছাত্র ০১জন, তালশহর কমিরিমিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র ০৫জন, ছাত্রী ০১জন, চরচারতলা আলিম আলিয়া মাদ্রাসার ০১ ছাত্রী প্রথম দিনেই পরীক্ষায় অনুপস্থিত ছিল মোট ১২জন। কেন্দ্র রওশনারা জলিল উচ্চ বিদ্যালয়ের অনুপস্থিত সংখ্যার সঠিক তথ্য পাওয়া যায়নি। সকল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) আক্তারুন্নেছা শিউলী, উপজেলা মৎস অফিসার শাফায়েত আলম, উপজেলা সহকারী কৃষি অফিসার জুয়েল রানা কেন্দ্র পরিদর্শন করেন। এক পর্যায়ে চরচারতলা আলিম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও অত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাওঃ কাজী মহিউদ্দিন মোল্লা  বলেন- বর্তমান রাজনৈতিক অস্থিরতা সামাল দিয়ে সরকারের পরীক্ষা গ্রহণে সময়ের সাহসী উদ্যোগে তিনি মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ