বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার ভোর থেকে ২৪ ঘণ্টার হরতাল

hartal-road-fire_243315ডেস্ক রির্পোট : ফের হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে।

মঙ্গলবার জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুম হওয়া অন্য নেতাকর্মীদের অবিলম্বে তাদের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া, বিরোধী দলের সব রাজবন্দির মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি এ হরতাল পালিত হবে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে কেবল ঢাকা ও চট্টগ্রাম মহানগরী হরতালের আওতামুক্ত থাকবে।
ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য জোটের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিকে আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে নির্বিঘ্ন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার সচেষ্ট হবে বলে আশা করছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একই সঙ্গে নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরিচয় দিয়ে দেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে যথাযথ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা তাদের। তবে এর ব্যত্যয় হলে জাতি তার অধিকার আদায়ে পথ খুঁজে নিতে বাধ্য হবে বলেও হুশিয়ারি দিয়েছে জোটটি। মঙ্গলবার জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক  পৃথক বিবৃতিতে এসব কথা বলা হয়।
প্রকাশ্যে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে এই নারকীয় ঘটনায় প্রকৃতদোষীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, সরকারের একগুঁয়েমি ও বাকশালী নীতির কারণে দেশের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে তা নিয়ে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে জনসাধারণ।
বিবৃতিতে অভিযোগ করা হয়, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত বিরোধী দলের স্থানীয় জনপ্রতিনিধিদের বিভিন্ন মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসিয়ে পদ থেকে অবৈধভাবে সরিয়ে দেয়া হচ্ছে। তাদের স্থলে সরকারের আজ্ঞাবহ প্রতিনিধিকে সেসব পদে বসানো হচ্ছে। বিরোধী দলের স্থানীয় জনপ্রতিনিধিরা মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে কেউ কারাগারে আবার কেউবা প্রাণভয়ে আত্মগোপনে। অন্যদিকে ভোটবিহীন নির্বাচনী প্রহসনের প্রতিনিধিরা সংসদে বসে দম্ভ করছেন। এটা গণতন্ত্রের সঙ্গে নিষ্ঠুর মশকরা ছাড়া আর কিছুই নয়। এই চণ্ডাল নীতি দুঃশাসনেরই নমুনা এবং এটি জনগণের আশা আকাঙ্ক্ষাকেও পদদলিত করার শামিল।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক