,

বেশির ভাগ সময় কাটে শিশুদের টিভি, ট্যাবলেট বা কম্পিউটারে

4f2bbf601ad4c08f86b0ab1370a3699c-1প্রযুক্তি ডেস্ক : ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের বেশির ভাগ সময় কাটে স্মার্টফোন, টিভি, ট্যাবলেট বা কম্পিউটারের পর্দায় চোখ রেখে। প্রতিদিন ছয় ঘণ্টার বেশি সময় শিশুরা পর্দায় তাকিয়ে থাকে।
২০ বছর আগে শিশুদের পর্দায় চোখ রাখার এ হার ছিল প্রতিদিন তিন ঘণ্টা। সম্প্রতি শিশুদের নিয়ে ‘চাইল্ডউইশ’ নামের একটি গবেষণাপ্রতিষ্ঠান পরিচালিত এক জরিপে এমন তথ্য জানা গেছে। একেবারে শিশুদের চেয়ে টিনেজরা প্রতিদিন গড়ে আট ঘণ্টা পর্দায় চোখ রাখে। এ ছাড়া আট বছর বয়সী মেয়েশিশু তিন থেকে সাড়ে তিন ঘণ্টা প্রতিদিন পর্দায় চোখ রেখে দিন কাটায়। টিভি দেখা, গেম খেলা, মোবাইল ফোন ব্যবহার, কম্পিউটার অথবা ট্যাবলেট ব্যবহারই পর্দায় চোখ রাখার অন্যতম কারণ বলে উল্লেখ করা হয় গবেষণায়।
১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে প্রায় দুই হাজার শিশুর ওপর এ জরিপ চালাচ্ছে চাইল্ডউইশ। এ শিশুদের বয়স ৫ থেকে ১৬ বছর। মূলত শিশুদের এসব মাধ্যমের প্রতি অভ্যাস কেমন সেটা তুলে ধরতেই এ গবেষণা পরিচালনা করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গবেষণায় দেখা গেছে, শিশুরা বর্তমানে বেশি পর্দার দিকে চোখ রাখছে। একই সময়ে টিভি দেখা, ট্যাবলেট কিংবা স্মার্টফোন ব্যবহারের হারও বেড়েছে। চাইল্ডউইশের গবেষণা নির্বাহী ম্যাথু নেভার্ড বলেন, ‘১৯৯০ সালের দিকে টিভি এবং ম্যাগাজিনই ছিল শিশুদের পছন্দের তালিকায়। এখন সেখানে স্মার্টফোন, ট্যাবলেট, গেমস কনসোলসহ বড় পর্দার একাধিক যন্ত্র চলে এসেছে। এর ফলে পর্দায় চোখ বেশি সময় ধরে রাখছে শিশুরা।’ স্মার্টটিভির ফলে টিভি দেখার বিষয়টি আরও সহজ হয়ে পড়েছে।

যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাট শিশুদের সবচেয়ে বেশি পছন্দের। আর গবেষণার তথ্য অনুযায়ী শিশুরা নিজেদের যোগাযোগের বিষয়টি গোপন রাখতে পছন্দ করে। বর্তমানে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পরিধেয় যন্ত্র নিয়ে আসছে। এর ফলে শিশুরা আরও বেশি পর্দামুখী হয়ে উঠছে বলে গবেষণায় বলা হয়েছে।
শিশুদের এত সময় ধরে পর্দায় চোখ রাখার বিষয়টি তেমন ভালো খবর নয় বলে মনে করছেন গবেষকেরা। শিশুরা ইন্টারনেট দেখে বড় হচ্ছে সেটা ভালো। তবে একেবারে শিশু বয়সে চরম পর্যায়ে পর্দামুখী হয়ে যাওয়া শিশুদের মনোজগৎকে ছোট করে ফেলছে বলে মতামত দিয়েছেন একাধিক গবেষক। এ ছাড়া স্বাস্থ্যগত নানা ধরনের সমস্যায় পড়ছে শিশুরা। তাই শিশুদের যতটা সম্ভব কম বয়সে অতি প্রযুক্তি-সুবিধা কিংবা বেশি পর্দায় চোখ রাখা থেকে দূরে রাখাই ভালো বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা