,

বাঞ্ছারামপুরে দুদকের মানব বন্ধন , র‌্যালী ও আলোচনা সভা

downloadবাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হয়েছে । এ উপলক্ষে সকাল ১০টায় রুপসদী জামিদা মুনসুর আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বনাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় বাজার গিয়ে শেষ হয় ।পরে স্কুল কলেজের ছাত্রছাত্রী,সততা সংঘের সদস্য, উপজেলা চেয়ারম্যান ,দুপ্রক কমিটি, শিক্ষক/শিক্ষিকা ও এলাকার জনপ্রতিনিধিদের সমন্বয়ে এক মানব বন্ধনের আয়োজন করা হয় । মানব বন্ধন শেষে এক বির্তক সভার আয়োজন করা হয় । সুজুন-দুলু কলেজ, রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়, খোদাই বাড়ি মাদ্রাসা, জামিদা মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা  বিতর্ক  সভায় অংশ গ্রহন করেন । এবারের বিষয় বস্তু ছিল সচেতন জনশক্তি রুখবে দুর্নীতি। বাঞ্ছারামপুর দুপ্রকের সভাপতি একেএম রুহুল আমিন রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান  মিন্টু রজ্ঞন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জলী আমির,সাবেক বিএসটিআই এর পরিচালক সফিকুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দুধ মিয়া মাস্টার,দুপ্রকের সাধারন সম্পাদক এম এ আউয়াল,যুগান্তর বাঞ্ছারামপুর প্রতিনিধি আশেক এমরান,ইজ্ঞিনিয়ার আমান উল্লাহ, কালের কন্ঠ প্রতিনিধি প্রফেসর মোঃ চান মিয়া সরকার,সাবেক অধ্যক্ষ আবদুল মতিন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল হাকিম,প্রধান শিক্ষক আবুল বাসার কার্যকরী সদস্য মোঃ রইছ খান,বিশিষ্ঠ শিক্ষানুরাগী নুরুল ইসলাম,মোঃ ইউনুছ মিয়া । পরে প্রধান অতিথি  বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ