বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোমল পানীয়ের নামে আসলে কী পান করছেন? দেখুন চমকে ওঠার মত একটি ভিডিও

boil-coke_0লাইফস্টাইল ডেস্ক : আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় কোমল পানীয় হচ্ছে কোকাকোলা ও পেপসি। আরও আছে স্প্রাইট, সেভেনআপ, ফানটা, মিরিনডা সহ দেশি বিদেশী অসংখ্য ব্র্যান্ড। ঘুরে ফিরে কিন্তু সব কোমল পানীয়ই এক, কেবল ফ্লেভার আলাদা। কার্বনেটেড ওয়াটার বা সোডা, যার সাথে যোগ করা থাকে রঙ ও ফ্লেভার- এটাই হচ্ছে আপনার প্রিয় যে কোন কোমল পানীয়, যা আপনি শখ করে খেয়ে থাকেন প্রতিনিয়ত। গরমের দিনে কোক-পেপসির মত পানীয় আপনার মন জুড়ায়, একটু ভালো খাওয়া দাওয়ার সাথে হজমে সহায়তা ভেবেও খেয়ে থাকেন আপনি। কিন্তু জানেন কি, এই কোমল পানীয়ের আসল চেহারা?

দেখুন চমকে যাওয়ার মত একটি ভয়ানক ভিডিও। এই ভিডিও আপনাকে জানিয়ে দেবে যে আসলে কোমল পানীয়ের নামে কী খাচ্ছেন আপনি। চিত্রটি দেখে রীতিমত চমকে উঠবেন এই ভেবে যে এই জিনিস খেয়ে না জানি আমরা স্বাস্থ্যের কী অবস্থা হচ্ছে। যদি নিজের জীবন প্রিয় হয়ে থাকে, এই ভিডিওটি দেখার পর নিঃসন্দেহে কোমল পানীয় খেতে ভয় পাবেন আপনি!

CrazyRussianHacker নামে একটি আইডি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করে ২০১৪ সালের ৩ জুন। আপলোড হবার পর থেকে দেখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ২,২৯,২৬,৭৪২ বার। এবং এখনো দেখা হচ্ছে প্রতিদিন। কী আছে এই ভিডিওতে? আছে এমন একটি সহজ পরীক্ষা, যেটা করতে পারবেন আপনি নিজেই। আর দেখতে পাবেন আপনার প্রিয় কোমল পানীয়ের আসল চেহারা।

কাজটি আর কিছুই নয়, একটি ভারী পাত্রে কোক বা যে কোন কোমল পানীয় ঢেলে সেটাকে ফুটতে দিন। ফুটতে ফুটতে একসময় পানিতা পুরোই বাষ্পীভূত করে যাবে। আর নিচে পড়ে থাকবে থকথকে কালো আঠালো একটা তরল। কী এটা? এটা হচ্ছে ক্যারামেলাইজড চিনি আর রঙ! হ্যাঁ, কোমল পানীয়ের নামে আসলে এই চিনি আর রঙ খাচ্ছেন আপনি বোতল বোতল প্রতিদিন। যেটা আপনার ওজন তো বাড়াচ্ছেই, সাথে আরও ক্ষতিকর কিছু উপাদান যোগ করছে আপনার শরীরে, সর্বনাশ করছে আপনার দাঁতেরও। দেখে নিন ভিডিওটি। বাকিটা বুঝবেন নিজেই।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা