,

৪ চলচ্চিত্র ব্যক্তিত্বের সংবর্ধনা আজ

69667_e1বিনোদন প্রতিবেদক : ২০১৫ সালে একুশে পদকপ্রাপ্ত তিন চলচ্চিত্র ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, ফরিদুর রেজা সাগর ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নায়করাজ রাজ্জাককে আজ সন্ধ্যায় সংবর্ধনা দেবে চলচ্চিত্রের শীর্ষ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা প্রাপ্তির মাধ্যমে চলচ্চিত্র শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য চলচ্চিত্র সংশ্লিষ্ট চার ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিও সম্মানিত হবে বলে জানালেন সমিতির উপদেষ্টা কমিটির সভাপতি নাসিরুদ্দিন দিলু। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের বিকাশে নায়করাজ রাজ্জাক, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত ও ফরিদুর রেজা সাগরের অবদান অপরিসীম। তাদের রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তিতে আমরা চলচ্চিত্র শিল্পের সবাই আনন্দিত ও গর্বিত। এই আনন্দ ভাগাভাগি করার জন্যই আমাদের আজকের এই ছোট্ট অথচ আন্তরিকতায় ভরপুর আয়োজন। আশা করি আয়োজনটি একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত চারজনেরই ভাল লাগবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা