,

শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত নায়ক রাজ রাজ্জাক

Pic-of-Amader-Arthonity-400x189বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্রাঙ্গন থেকে জীবদ্দশায় একমাত্র যে মানুষটি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ পেয়েছেন তিনি নায়ক রাজ রাজ্জাক। গত ২৫ মার্চ সকালে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘স্বাধীনতা পুরস্কার ২০১৫’ গ্রহণ করেন। পুরো চলচ্চিত্র পরিবারের জন্য বিষয়টা অনেক আনন্দের এবং গর্বের। নায়ক রাজ তথা চলচ্চিত্র পরিবারের বিশাল এই সম্মাননাকে শ্রদ্ধা জানিয়ে নায়ক রাজকে অভিনন্দন জানাতে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানী গুলশানের ‘লক্ষীকুঞ্জ’তে হাজির হয়েছিলেন বেশ ক’জন চলচ্চিত্র তারকা। নায়ক রাজকে না জানিয়েই অনেকটা পূর্বপরিকল্পনা করে তাকে সারপ্রাইজ দিতেই তারকাদের বিশেষ চেষ্টা ছিলো। নায়ক রাজকে শ্রদ্ধা আর ভালোাবাসায় ফুলেল শুভেচ্ছা জানাতে যারা উপস্থিত হয়েছিলেন তারা হচ্ছেন ববিতা, শর্মিলী আহমেদ, পারভীন সুলতানা দিতি, অরুনা বিশ্বাস, কেয়া, রিয়াজ ও তার সহধর্মিনী টিনা। সবাইকে হঠাৎ একসঙ্গে পেয়ে নায়ক রাজ ভীষণ খুশি হন। এ সময় আবেগজড়িত নায়ক রাজকে বেশ উৎফুল্ল দেখা গেছে। সহকর্মীদের কাছে পেয়ে পুরোনো দিনের স্মৃতিচারণে ফিরে যান নায়ক রাজ। তিনি বলেন,‘ চলচ্চিত্র পরিবারের সবাই আমাকে ভালোবাসে তা জানি আমি। যারা এসেছেন আমাকে শুভেচ্ছা জানাতে তাদের প্রতি সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেইসাথে যারা আমাকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতিই রইলো আমার ভালোবাসা। ’ গল্পে গল্পে নায়ক রাজ ববিতা সম্পর্কে মজার একটি তথ্য দিলেন। আর তা হলো ছোটবেলায় ববিতার যখন শুটিং চলাকালীন সময় খুব গরম লাগতো তখন ববিতা ফ্রিজের ভেতর ঢুকে যেতেন ঠা-া হবার জন্য। ববিতা বলেন, ‘রাজ্জাক ভাইয়ের স্মৃতিশক্তি এতো প্রখর আমার জানা ছিলোনা।’ ববিতা আরও বলেন, ‘নায়ক রাজ রাজ্জাক আমাদের চলচ্চিত্র পরিবারের গর্ব। রাষ্ট্র তাকে স্বাধীনতা পুরস্কার দেয়ায় আমরা সত্যিই গর্বিত।’ প্রায় তিন ঘন্টাব্যাপী গল্প আর আড্ডায় নানান কথা উঠে আসে। পুরো অনুষ্ঠানটির আয়োজক ছিলেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। উল্লেখ্য নায়ক রাজ ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছিলেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এখন পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। নায়ক রাজের সঙ্গে ববিতা প্রথম অভিনয় করেন সিনে ওয়ার্কশপ গোষ্ঠীর ‘সংসার’ চলচ্চিত্রে। এই চলচ্চিত্রে নায়ক রাজ ববিতার বাবার চরিত্রে অভিনয় করেন। পরের চলচ্চিত্র নূরুল হক বাচ্চু’র ‘শেষ পর্যন্ত’তে নায়ক রাজের প্রেমিকার চরিত্রে অভিনয় করেন ববিতা। এদিকে শর্মিলী আহমেদ নায়ক রাজের সঙ্গে প্রথম অভিনয় করেন সুভাষ দত্তের ‘আবির্ভাব’ চলচ্চিত্রে। দিতি প্রথম অভিনয় করেন জহিরুল হকের ‘সতীনের সংসার’-এ। অরুনার চলচ্চিত্রে অভিষেক ঘটে নায়ক রাজের নির্দেশনায় ‘চাপা ডাঙ্গার বউ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। নায়ক রাজের সঙ্গে প্রথম অভিনয় করেন রিয়াজ ‘হৃদয়ের আয়না’ চলচ্চিত্রে এবং কেয়া তার প্রথম চলচ্চিত্র মনতাজুর রহামন আকবরের ‘কঠিন বাস্তব’ চলচ্চিত্রে নায়ক রাজের সঙ্গে অভিনয় করেন। উল্লেখ্য এর আগে চলচ্চিত্র সংগীত পরিচালক প্রয়াত সত্য সাহা ২০১৩ সালে এবং প্রয়াত পরিচালক আলমগীর কবির ২০১০ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে