,

জঙ্গিবাদ দমনে র‍্যাবের ভূমিকা প্রশংসনীয় : প্রধানমন্ত্রী

rab pmডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উগ্র জঙ্গিবাদ দমনে র‍্যাব কার্যকর ভূমিকা রেখে চলেছে। আর র‍্যাবের এই ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিতও হয়েছে। শনিবার সকালে রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দফতরে র‌্যাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।নতুন আরও দুটি বিভাগ হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ঢাকা ও চট্টগ্রাম বিভাগকে ভেঙে এ দুটি বিভাগ করা হবে।

র‍্যাবের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, র‍্যাবের কার্যক্রমে অবকাঠামোগত উন্নয়নসহ এ বাহিনীর নতুন নতুন ব্যাটালিয়ন উদ্বোধন করা হয়েছে। ১১টি র‌্যাব ব্যাটালিয়নকে স্থায়ী জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে গ্রেফতার করতে র‍্যাবকে হাইটেক যন্ত্রপাতি ও আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। র‍্যাবের অপারেশনাল শক্তি বৃদ্ধি করতে দুটি হেলিকপ্টারসহ প্রয়োজনীয় যানবাহন বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, র‍্যাব প্রকৃত অর্থেই এখন এলিট ফোর্স। আমরা এ ফোর্সকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে যা যা প্রয়োজন তার সবকিছুই করবো। গাজীপুরে র‍্যাবের প্রশিক্ষণ কেন্দ্রের জন্যও স্থায়ী জায়গা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

somoyerkonthosor.com

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ