,

খালেদা জিয়া লাইফ সার্পোটে আছেন-শাজাহান খান

shahajan khanডেস্ক রির্পোট : রাজনৈতিকভাবে খালেদা জিয়া এখন লাইফ সার্পোটে আছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, এই লাইফ সার্পোট থেকে রক্ষা পেতে হলে তাকে রাজনীতিতে ফিরে আসতে হবে। এজন্য তাকে সিটি করপোরেশন নির্বাচনে আসতে হবে। নির্বাচন দিয়ে সরকারই সুযোগ করে দিয়েছে তাকে। মন্ত্রী আজ শনিবার সকালে মাদারীপুর হায়দার কাজী জুটল মিলস-এর উদ্ধোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘রাজনীতিতে সিদ্ধান্তহীনতায় ভুগলে নিজের ও নেতাকর্মীদের বিপর্যয় ঘটবে। সেটা কিন্তু বিএনপির বোঝা উচিত। সিদ্ধান্তহীনতায় ভোগার কোনও সুযোগ তাদের নেই। নির্বাচন হল গণতন্ত্রের রক্ষাকবজ। তারা যদি গণতন্ত্র চেয়ে থাকেন, গণতন্ত্র যদি বিশ্বাস করেন, তাহলে নির্বাচনে আসতে হবে। নির্বাচন নিয়ে নাটক করার কোনও কারণ নেই। সরকার নির্বাচন নিয়ে কোনও নাটকও করবে না। নির্বাচন ঘোষণা করা হয়েছে। যথা সময়েই তা হবে এবং ঢাকা ও চট্টগ্রামে সিটির  ভোটাররা উৎসাহের সঙ্গে ভোট প্রয়োগ করবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা