,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় আহত ৫

accedentব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী আহত হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হরণ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে, তারা হলেন- মোফাজ্জল (২২), শিরিন আক্তর (২৫), আজগর আলী (৬০), আফসা (৩০)।

আহত শিরিন আক্তার জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা লালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হরণ রেলক্রসিং এলাকায় সিএনজিটি আসামাত্র সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিএনজিটিকে ধাক্কা দেয়। এসময় সিএনজিটি পার্শ্ববর্তী রাস্তায় ছিটকে পড়ে। এতে এক ট্রেনের যাত্রীসহ ৫ জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আজগর আলী ও আফসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের