,

লাঙ্গলবন্দে স্নান উৎসবে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু

sanনারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানোৎসবে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ। আহত হয়েছে আরো অন্তত ৩০জন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় লাঙ্গলবন্দ বাজারের রাজঘাট এলাকাতে এ ঘটনা ঘটে।

এ খবর নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ও লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সেক্রেটারি বাসুদেব চক্রবর্তী।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ভোর থেকে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমীস্নান শুরু হয়। ব্রহ্মপুত্র নদে হাজারো পূণ্যার্থীর এ স্নান চলবে শনিবার ভোর পর্যন্ত। পূণ্যস্নান উপলক্ষে বৃহস্পতিবার থেকেই বন্দর থানার লাঙ্গলবন্দে হাজার হাজার পূণ্যার্থীর ঢল নামে। শুক্রবার বেলা বাড়ার সাথে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। লাখো মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে লাঙ্গলবন্দ।
সকাল সাড়ে ৯টার দিকে লাঙ্গলবন্দ বাজার এলাকাতে একটি সরু সেতুর এক ঢালে লোকজনের চাপে কয়েকজন মাটিতে পড়ে যান। ওই সময়ে হুড়োহুড়িতে অন্তত ৪০ জন আহত হন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান ১০ জন।

নিহতরা হলেন- মাদারীপুরের নিতাই চন্দ্র দাশ ও বাবুল বিশ্বাস, কুমিল্লা জেলার চান্দিনার রঞ্জিত মল্লিক, দাউদকান্দির কানন বালা, মেঘনা থানার তুলসী দেবনাথ, রাজধানীর ধানমণ্ডির জিগাতলার ভগবতী দাশ, লালবাগের রাহী, মানিকগঞ্জের মালতী দাস, নোয়াখালীর কবিরহাটের ভানুমতি দাশ। এছাড়া ১১ বছরের এক মেয়ে শিশু রয়েছে যার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
লাঙ্গলবন্দ স্নান উৎসবের সেক্রেটারি বাসুদেব চক্রবর্তী জানান, নিহতের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।

শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড থেকে তিথি শুরু হওয়ার পরেই ব্রহ্মপুত্র নদে স্নানে নামেন হাজার হাজার হিন্দু পুণ্যার্থী।এবার শুক্রবার ছুটির দিন হওয়ায় অনেকে বৃহস্পতিবার রাতে এসেই বন্দরে স্নান উপলক্ষে তৈরি বিভিন্ন ক্যাম্পে অবস্থান নেন। স্নানোৎসব শেষ হবে শনিবার ভোর ৬টা ৫৯ মিনিট ৩৮ সেকেন্ডে।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে