,

ফেসবুক মেসেঞ্জারে নিজেদের উদ্ভাবন যোগ করতে পারবে অন্যরাও

5c8a4ea0ab780573fbdda824d4b7a90c-11আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুক মেসেঞ্জারে ইচ্ছা করলে এখন তৃতীয় পক্ষের নির্মাতারা নিজেদের কোনো উদ্ভাবন কিংবা নতুন সুবিধা যোগ করতে পারবেন। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের প্রোগ্রামার বা ডেভেলপারদের সম্মেলন ‘এফ-৮’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তৃতায় এ কথা জানান ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোতে শুরু হয় এ সম্মেলন। শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এফ-৮ সম্মেলনের ফেসবুকের নানা উন্নয়নে যুক্ত ডেভেলপাররা অংশ নেন।
মার্ক জাকারবার্গ বলেন, ব্যবহারকারীদের আরও কী কী সুবিধা দেওয়া যায়, তা নিয়ে ফেসবুকে কাজ চলছে। এ সম্মেলনে নতুন আরও কিছু ঘোষণা এসেছে। জাকারবার্গ সম্মেলনে একটি পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ফেসবুক ব্যবহার করছেন ১৪০ কোটি ব্যবহারকারী। ফেসবুক গ্রুপে ৭০ কোটি, বিনা মূল্যে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে ৭০ কোটি, মেসেঞ্জারে ৬০ কোটি এবং ছবি আদান-প্রদানের অ্যাপ ইন্সটাগ্রামে আছেন ৩০ কোটি ব্যবহারকারী।
ভিডিও ব্যবহারকে উৎসাহিত করতে ডেভেলপারদের জন্য বেশ কিছু নতুন সুবিধা উন্মুক্ত করেছে ফেসবুক। বর্তমানে প্রায় তিন কোটি সক্রিয় অ্যাপ চলছে ফেসবুকে। ব্যবহারকারীদের নিরাপত্তাসহ অন্যান্য সুবিধা বাড়াতে এ সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে ডেভেলপারদের জন্য সুযোগ বাড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে ভিডিও নিয়ে কাজ করছেন—এমন ডেভেলপারদের বেশি সুযোগ দেওয়া হবে। এরই মধ্যে ত্রিমাত্রিক ভিডিও সমর্থন করছে ফেসবুক। ফলে ৩৬০ ডিগ্রিতেও ভিডিও দেখা যাবে এ ওয়েবসাইটে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর