,

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশ কনষ্টেবল আহত : ৪ জন গ্রেফতার

download (1)আমিরজাদা চৌধুরী : পুলিশ কনষ্টেবলকে ছুরিকাঘাত করার ঘটনায় শহরের মোড়াইলের কুখ্যাত ছিনতাইকারী মোস্তাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে শহরের কাউতলী এলাকায়   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় এক পুলিশ কনষ্টেবল। জেলা সদর হাসপাতালে ভর্তির পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত কনষ্টেবলের নাম শামসুজ্জামান(২৮)। বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে শহরের কাউতলী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে ঐ কনষ্টেবল। সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, পুলিশ লাইনে কর্মরত কনষ্টেবল শামসুজ্জামান পুলিশের ডাক নিয়ে চট্টগ্রাম গিয়েছিলো। সেখান থেকে আবার ডাক নিয়ে নৈশ কোচে রাত সাড়ে ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ফিরে আসে।  কাউতলী মোড়ে নেমে রিকসায় শহরের দিকে আসার পথে ষ্টেডিয়ামের উত্তর-পূর্ব কোনায় ছিনতাইকারীরা তার রিকসার গতিরোধ করে। ছিনতাইকারীদের সঙ্গে তার আধ ঘন্টা ধরে ধস্তাধস্তি চলাকালে ছিনতাইকারীরা কনষ্টেবল শামসুজ্জামানের শরীরের বিভিন্নস্থানে ছুরি দিয়ে ৮ টি ঘাই মারে। ছিনতাইকারীরা তার কাছ থেকে কাগজপত্র ভর্তি ব্যাগ,নগদ দু-হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। ছিনতাইকারীরা সংখ্যায় ৪ জন ছিলো বলে জানা গেছে। ছিনতাইয়ের এই ঘটনাটি ঘটে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাস ভবন থেকে দেড়-দু’শ গজ দূরত্বের মধ্যে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন এ ঘটনায় মোস্তাকিমসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা