যথাযথ মর্যাদায় আশুগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত
আশুগঞ্জ প্রতিনিধি : সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় আশুগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত। গত ২৬শে মার্চ সকাল ০৬.০০ঘটিকায় আশুগঞ্জ উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে নবনির্মিত স্বাধীনতার স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্থবক অর্পন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা প্রসাশনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহ, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর আহমেদ ও উপজেলা প্রসাশনের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। তারপর একে একে উপজেলা ম্ুিক্তযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার ইকবাল মিয়া, উপজেলা বিএনপির পক্ষে উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিনসহ দলের অঙ্গ-সংগঠনের সকল নেতৃবৃন্দ, উপজেলা জাতীয় পার্টির পক্ষে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাজী মোঃ জহির মাস্টার ও সকল নেতৃবৃন্দ পুষ্পস্থবক অর্পন করেন। তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিদ, সুশিল সমাজ ও বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীর স্বাধীনতার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে রাত ১২.০১ মিনিট প্রথম প্রহরে প্রতিবারের ন্যায় আশুগঞ্জ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোঃ শফিউল্লাহ মিয়া, যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ হানিফ মুন্সি, উপজেলা আওয়ামী লীগ নেতা- হাজী মাহবুবুর রহমান, মোঃ মোবারক আলী চৌধুরীসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৃথক ভাবে পু®পস্থাবক অর্পন করেন, বিএনপির একাংশের পক্ষে হাজী মোঃ জহিরুল ইসলাম জারু মিয়া ও মোঃ জাকির মিয়া ও হাজী মোঃ শাজাহান সিরাজসহ বিএনপি একাংশের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিদ, সুশিল সমাজ নেতৃবৃন্দ স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাছাড়াও উপজেলা প্রসাশনের উদ্যোগে দিনভর বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।











