,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে কুমিল্লা ডিবি পুলিশের ৪ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

downloadআমিরজাদা চৌধুরী : কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) চার সদস্যকে  ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৫৮ ব্যাটালিয়নের কমাডেন্ট শ্রী রাগবিশ সিং বাংলাদেশের ১২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো:নজরুল ইসলাম এর কাছে কুমিল্লা
ডিবি পুলিশের এই চার সদস্যকে হস্তান্তর করেন।এ সময় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম ভুইয়া উপস্থিত ছিলেন।
১২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো:নজরুল ইসলাম জানান বিজিবি ও বিএসএফ এর সাথে সুসম্পর্কের কারনেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা ৪ পুলিশ সদস্যকে সহজেই ফেরত দিয়েছে।তবে বাাংলাদেশের প্যানাল কোড অনুযায়ী বিচারের দাবী জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৫৮ ব্যাটালিয়নের কমাডেন্ট শ্রী রাগবিশ সিং। 
প্রসংগত,কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশিদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায়  চোরাচালান বিরোধী অভিযান চালাতে গিয়ে কমিল্লা জেলা ডিবি পুলিশের এএসআই আলমগীর, এএসআই সবুজ, কনস্টেবল তাপস ও কনস্টেবল সেলিম ভুল করে ত্রিপুরা রাজ্যের বক্সনগর থানার রহিমপুর গ্রামে ঢুকে পড়ে।পরে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা