বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

Nasirnagar ( 26 March)Picture-3নাসিরনগর প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল রাত ১২.০১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ- শরীর চর্চা প্রর্দশনী, ক্রীড়া প্রতিযোগিতা, সংবর্ধনা, আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন শেষে একই মাঠে পুলিশ,আনসার-ভিডিপি,স্কাউট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রিদের  কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান ও দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নিবার্হী কর্মকতা চৌধুরী মোয়াজ্জম আহমদের   সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, অধ্যক্ষ মোঃ আলমগীর,উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুনিল দত্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান লে:অব: গোলাম নূর , মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহাজারুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা: রাফিউদ্দিন আহমেদ ও সদর আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফার। সভায় বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা আবু জামাল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান চৌধুরী,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছিরউদ্দিন রানা প্রমূখ। 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা