,

সরাইলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

imagesসরাইল প্রতিনিধি :  সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৪৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হয়েছে। বুধবার রাত ১২টা ১মিনিটে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের পর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বৃহস্পতিবার সকালে সরকারি অন্নদা স্কুল মাঠে আনষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও’র শিশু সেনাদলের কুচকাওয়াজের উদ্ভোধন এবং পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াঊল হক মৃধা। পরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় সংবর্ধনা। এ ছাড়া কলেজ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহনে খেলাধুলা রচনা কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া উপজেলা সদরের বাহিরে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মিতালী সমাজ কল্যাণ সমিতি ও নলেজ পার্ক কিন্ডার গার্টেন দিবসটি পালন উপলক্ষ্যে নানান কর্মসূচি পালন করেছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর