,

অবরোধ-হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ: হানিফ

1427278811ডেস্ক রির্পোট : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ২০ দলের ডাকা অবরোধ- হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নাশকতা দমনে তারাই কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। 
বুধবার দুপুরে ওয়াজির আলী হাইস্কুল মাঠে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে তিনি বলেন, সালাহউদ্দিন আত্মগোপনে রয়েছেন না অপহৃত হয়েছেন তা আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।  
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবীর নানক এমপি, কেন্দ্রীয় নেতা ড.আব্দুর রাজ্জাক, প্রধান মন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদসহ জেলার নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা