,

পাঁচ শতাধিক শিশু নিখোঁজ

Nigeria-map-নাইজেরিয়াআন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় বোকো হারামের কব্জা থেকে পুনর্দখল করা একটি শহরে পাঁচশর বেশি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
 
দামাসাক শহরের একজন স্থানীয় ব্যবসায়ী জানিয়েছেন, পালিয়ে যাওয়ার সময় বোকো হারাম সদস্যরা ওই শিশুদের তাদের সাথে করে নিয়ে গেছে। এসব শিশুর বয়স সর্বোচ্চ ১১ বছর।
 
শিশুদের সাধারণ শিক্ষার বিরোধিতা করছে এই জঙ্গি সংগঠনটি। তাদের দাবি, এই শিক্ষায় তাদের ধর্মবিশ্বাস দুর্বল হয়ে যায়। গতবছরের এপ্রিলেই চিবুক শহর থেকে দুইশর বেশি স্কুলছাত্রীকে অপহরণ করেছিল এই জঙ্গি সংগঠনটি।
 
শহরের একটি ব্রিজের নিচে ৭০ জনের গলিত মৃতদেহ পাওয়া গেছে, যারা সবাই সাধারণ নাগরিক।
 
বোকো হারামের কয়েকমাসের দখলের পর, এ মাসের শুরুর দিকে নাইজার আর চাদের সৈন্যরা নাইজার সীমান্তবর্তী শহরটি পুনরায় নিয়ন্ত্রণে আনে।
 
বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ার সরকারকে সহায়তা করছে প্রতিবেশী দেশগুলো।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা