বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করছেন প্রার্থীরা

10399_1ডেস্ক রির্পোট : তফসিল ঘোষণার আগে থেকেই শুরু হয়েছে আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রচার-প্রচারণা বন্ধের নির্দেশ দিলেও এখনো শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও পোস্টার। এ ব্যাপারে ইসি নিজেদের শক্ত অবস্থান দাবি করলেও কার্যত কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করতে এসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের দুই প্রার্থীর বিরুদ্ধেই। মাত্র পাঁচজন সমর্থকসহ মনোনয়নপত্র উত্তোলন করার কথা থাকলেও তাদের সাথে এসেছিলেন শতাধিক নেতাকর্মী। এ সময় মিছিল সমাবেশ শাস্তিযোগ্য অপরাধ হলেও প্রার্থীর সমর্থকেরা মিছিল করার চেষ্টা করেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টা ৫ মিনিটে গুলিস্তান দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন সরকারি দল সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। কার্যালয়ে প্রবেশের আধা ঘণ্টা পূর্বে বেলা সাড়ে ১১টায় মিছিল নিয়ে কার্যালয়ের দিকে আসার চেষ্টা করেন তার সমর্থকেরা। এ সময় পুলিশের বাধায় নেতাকর্মীরা মিছিল বন্ধ করে সেখানেই অবস্থান নেন। এরপর সাঈদ খোকন তার মা, মেয়েসহ অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে তিনি সাংবাদিকদের কাছে সম্ভাব্য এক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন, যাতে মূলত হাজী সেলিমকেই ইঙ্গিত করা হয়। খোকন বলেন, অনেকেই আগাম প্রচারণা চালাচ্ছেন। অস্ত্র ও পেশিশক্তি প্রদর্শন করে সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এগুলো স্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। যারা আচরণবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। ঋণখেলাপির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, আমি ঋণখেলাপি নই। কখনই ঋণখেলাপি ছিলাম না। যেগুলো দায়দেনা ছিল, সেগুলো পরিশোধ করা হয়েছে। এর ১ ঘণ্টা পর বেলা সোয়া ১টায় সংসদ সদস্যের লোগো সংবলিত গাড়িতে করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন ঢাকা-৭ আসনের এমপি হাজী মো: সেলিম। নিশান পেট্রল ব্র্যান্ডের গাড়িটির নম্বর ছিল ঢাকা মেট্রো-ঘ ১১২৩৭৫। ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এমপির লোগো লাগানোর আরেকটি গাড়ি দেখা যায়। যার নম্বর ঢাকা মেট্রো-চ-৫১৬৯৫১। গাড়ির চালক জানান, গাড়িটি ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লার ছেলের। প্রথমে নির্বাচনী কাজে আসার কথা স্বীকার করলেও পরে চালক জানান, তারা ঘুরতে এসেছেন। মনোনয়ন জমার সময় কার্যালয়ের ভেতরে পাঁচজনের বেশি প্রবেশের অনুমতি না থাকলেও ধাক্কাধাক্কি করে অনেক নেতাকর্মী ঢুকে পড়েন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে খোকনের অভিযোগ : বলেন, উনি যা বলতে পারেন আমি তো বলতে পারি না। আমি এমপি, এখন রাস্তায় দাঁড়ালে যদি আমার সাথে এক-দেড় শ’ লোক দাঁড়িয়ে যায় সে কি আমার দোষ? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ঢাকাবাসী, ঢাকাইয়ারা চায় আমি মেয়র পদে নির্বাচনে দাঁড়াই। তাই মনোনয়নপত্র নিলাম। সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধিমালায় বলা আছে : নির্বাচনের তফসিল ঘোষণার পর সিটি করপোরেশন এলাকায় কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোনো সরাসরি সুযোগ-সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীগণকে ব্যবহার করতে পারবেন না। বিধিমালার এই ধারা অনুসারে এমপিদের গাড়ি নির্বাচনে কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই। মন্ত্রী-এমপিদের অনুষ্ঠানে যেতে প্রার্থীদের মানা : আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা মন্ত্রী-সংসদ সদস্যসহ (এমপি) ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিদের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। এ ছাড়া মন্ত্রী-এমপিদের কোনো অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণও জানানো যাবে না। মঙ্গলবার ঢাকা দণি সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিদের উদ্দেশে বলব- আপনারা প্রার্থীদের কোনো অনুষ্ঠানে ডাকবেন না। প্রার্থীরাও ‘গুরুত্বপূর্ণদের’ আমন্ত্রণ করবেন না। তাদের কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না। অন্যথায় আচরণবিধি লঙ্ঘন হবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে- প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রধান হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মেয়রকে বোঝানো হয়। আচরণবিধি অনুযায়ী, নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রার্থীকে কোনো সভায় পরিচয় করিয়ে দেয়া ছাড়াও কোনো প্রকার সমর্থন দিতে পারেন না। অথবা ভোটারেরা প্রভাবিত হন এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারেন না। তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের উদ্দেশে বলেন, আপনারা আচরণবিধি মেনে চলুন। নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখুন। আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করবেন না। ইতোমধ্যে ২৬ জন কাউন্সিলরকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এদের মধ্যে অনেকে মাও চেয়েছেন। তাদের ফাইল খোলাই আছে। এ ছাড়া ঢাকা দক্ষিণের প্রার্থী হাজী সেলিমের বিরুদ্ধেও চারটি অভিযোগ রয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে তাকেও প্রতিবেদন দেয়া হয়েছে। তিনি আরো বলেন, অভিযুক্তদের উদ্দেশে বলব- আমাদের দৃষ্টি আপনাদের ওপর রয়েছে। আপনারা সতর্ক হোন। এমন কিছু করবেন না যাতে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। এ সময় তিনি কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙের অভিযোগ করার েেত্র উপযুক্ত প্রমাণসহ অভিযোগের পরামর্শ দেন।