,

দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত বিএনপির

mahbubur-300x186ডেস্ক রির্পোট : নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করলে আসন্ন ঢাকা ও চট্টগাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি। এমনটা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল অব. মাহবুবুর রহমান বলেছেন, “এ ব্যাপারে দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে।”

মঙ্গলবার বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মাহবুবুর রহমান জানান, “সিটি নির্বাচনে প্রার্থী নিয়ে বিএনপির কোনো সমস্যা নেই। তবে নির্বাচনে অংশ নিতে আমাদের শর্ত থাকবে। প্রার্থীরা নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দিতে হবে।যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিষয়টিও সরকারকে বিবেচনা করতে হবে।”

তিনি আরো বলেন, “এমন পরিস্থিতি তৈরি হলে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে।”

বিএনপি সরাসরি প্রার্থী দেবে নাকি অন্য কাউকে সমর্থন করবে-এমন প্রশ্নের জবাবে বিএনপি শীর্ষ এই নেতা জানান,“ সুশীল সমাজের সদস্যদের মধ্যে আমাদের লোক আছে। তাদেরকেও সমর্থন দিতে পারি।”

পরে বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, আবদুল হালিম, ব্যারিস্টার হায়দার আলী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইবরাহীম প্রমুখ।

bartabangla.com

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ