,

ফখরুলসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৭ জুন

image_202315.mirza-fakhru (4)ডেস্ক রির্পোট : সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া আজ মঙ্গলবার এ দিন ধার্য করেন।

মঙ্গলবার মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্য নেতাদের কারাগার থেকে আদালতে হাজির না করায় আদালত এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ।

একই বছরের ৩১ মে মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের নেতাদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ