বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরেজমিন-মন্ত্রীর এলাকায় খাল খনন, শুকিয়ে গেছে সরাইলের তিতাস ৩ সহস্রাধিক একর ইরি এখন বিরান ভূমি

sarail pic (canel) 23.03.15=স্টাফ রিপোর্টার সরাইলমৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট সাইদুল হকের এলাকা নাসিরনগরে এগিয়ে চলছে বেমালিয়া নামক খালখননের কাজ। মাটি বিক্রয় করা হচ্ছে আশপাশের গ্রামের বাসিন্ধাদের কাছে। খালটি সরাইলের তিতাস নদীর শাখা উপ শাখার সাথে সংযুক্ত। কিছু জায়গা খননের পর সরাইল-নাসিরনগরের সীমানার বাঁধ ছেড়ে দেয়া হয়। দ্রুত পানি নেমে যায় বেমালিয়ায়। শুকিয়ে যায় সরাইল উপজেলার কয়েকটি এলাকায় বিস্তৃত তিতাস নদী। দেখা দিয়েছে পানি শুন্যতা। অকেজো হয়ে গেছে আড়াই শতাধিক নদী নির্ভর সেচ পাম্প। তিন সহস্রাধিক ইরি বুরো জমি এখন বিরান ভূমি। আর নাসিরনগরের বেমালিয়া খালে পানি থৈ থৈ করছে। চরম বিপাকে পড়েছেন সরাইলের কৃষকরা। দেখা দিয়েছে কয়েক কোটি টাকা ক্ষতি ও স্থানীয় ভাবে খাদ্য ঘাটতির নিশ্চিত সম্ভাবনা। দ্রুত সমাধান না হলে মহাসড়কে মানববন্ধনের ঘোষনা দিয়েছে স্থানীয়রা। কৃষকদের চাপে হতাশ স্থানীয় সংসদ সদস্য মৃধা। দরপত্র ছাড়া ৩৩ কোটি টাকার এ কাজকে অনিয়মতান্ত্রিক বলেছেন এমপি। বিষয়টি  ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় কৃষক ও জন প্রতিনিধিরা। সরজমিনে দেখা যায়, সরাইল-নাসিরনগরের সীমানা কুন্ডা গ্রামের রঙ্গন নামক ইটভাটার দক্ষিণ পাশ থেকে বেমালিয়া খালের উৎপত্তি। খালটির অবস্থান নাসিরনগর উপজেলায়। এ খালের সাথে সংযুক্ত সরাইলের তিতাস নদী। আর তিতাসের শাখা প্রশাখা সরাইলের শাহজাদাপুর, মলাইশ, নিয়ামতপুর, ধাওরিয়া, শাহবাজপুর, নোয়াগাঁও, কৌচনি, বুড্ডা, ধমতীর্থ, চানপুর, শাহপুর, চুন্টা ও পাকশিমুল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ফসলি মাঠের মাঝ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নেই দরপত্র, নেই কোন ঠিকাদার। জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিদের তত্বাবধানে চলছে এ খালটি খননের কাজ। কুন্ডা থেকে চাতলপাড় পর্যন্ত চার ফুট গভীর করা হচ্ছে। দুইদিকে চারটি ড্রেজার দিনরাত কাজ করছে। খালের দুই পাড়ে মাটি নেই। সুযোগে আশ পাশের গ্রাম গুলোর পুকুর খাল ভরাটের কাজ চলছে দেদারছে। তাদের কাছে সরকারি খালের মাটি মোটা অংকের টাকায় বিক্রয় করছেন দায়িত্বে নিয়োজিতরা । দুই লাখ টাকা করে নিয়ে কুন্ডা গ্রামের নাজিম উদ্দিন ও মিন্টু মিয়ার পুকুর ভরাটের কথা জানিয়েছেন মোম বাদশা (১৮) নামের এক কিশোর। খাল কাটার কাজ মহিষবেড় গ্রাম পেরিয়ে গেছে। ১৫-২০ দিন পূর্বে বেমালিয়া খালের উৎপত্তি স্থলের বাঁধ ছেড়ে দেয়া হয়। ফলে গোটা সরাইলে বিস্তৃত তিতাস নদীর পানি দ্রুত নেমে যায় বেমালিয়া খালে। শুকিয়ে ফেঁটে চৌচির এখন সরাইলে তিতাসের শাখা সমূহ। বন্ধ হয়ে গেছে সরাইল এলাকার আড়াই শতাধিক নদীর পানি নির্ভর সেচ পাম্প। পানির জন্য এখন খাঁ খাঁ করছে তিন সহস্রাধিক একর ইরি বুরো ধানের জমি। নদীর কোথাও নেই পানি। ফসলি জমি গুলোতে দেখা দিয়েছে ফাঁটল। রোদে পুড়ে লালচে হয়ে গেছে ধান গাছ। ধার দেনা ও মহাজনি চড়া সুদে টাকা এনে অনেক কৃষক জমি চাষ করেছেন। লাভ তো দূরের কথা আসলই খোয়াতে বসেছেন। পরিশ্রম ও বৃথা। চোখে সরিষা ফুল দেখছেন কৃষকরা। সকাল হলেই জমির আইলে দাঁড়িয়ে কাঁদছেন তারা। জন প্রতিনিধি সহ বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন। কোন সমাধান পাচ্ছেন্ না। প্রায় তিন কোটি টাকার ক্ষতির নিশ্চিত সম্ভাবনার দ্বারপ্রান্তে এখন সরাইলের হাজার হাজার কৃষক। সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিরা বিষয়টি দ্রুত সমাধান না করলে মহাসড়কে মানববন্ধন সহ নানা কর্মসূচী দেয়ার ঘোষনা দিয়েছে কুষকরা।  জেলা পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, বেমালিয়া খালের উৎসস্থল থেকে চাতলপাড় পর্যন্ত সাড়ে তেইশ কিলোমিটার জায়গা খনন করা হবে। ব্যয় ৩৩ কোটি টাকা। ঠিকাদার নেই। সংশ্লিষ্ট অফিসের কর্তা বাবুদের দায়িত্বেই চলছে এ কাজ। অর্থাৎ যিনি আম্পায়ার তিনিই খেলোয়াড়। তিন সহস্রাধিক ফসলি জমি বাঁচাতে তারা দ্রুতই ব্যবস্থা নিবেন। ভুক্তভোগী শতাধিক কৃষক বলেন, আমাদের সব শেষ। এখন শুধু মৃত্যুটা বাকি। যারা একাজটি করেছে তারা কি আমাদের ছেলে মেয়ের ভাতের দায়িত্ব নিবে? লোপাড়া গ্রামের প্রবীন কৃষক আবদুস সামাদ ক্ষোভের সাখে বলেন, মাটি কেটে খালের দুই পাড় না বাঁধলে কোন লাভ হবে না। এতো দেখছি শুধু স্যারদের বাণিজ্য! শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম খোকন ও কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ তকদির হোসেন বলেন, বেমালিয়া খনন করে আমাদের কোটি কোটি টাকার ফসল প্রায় নষ্ট হয়ে গেছে। কৃষকদের বুক ফাটা আর্তনাদে কাঁপছে আকাশ বাতাস। দ্রুত কিছু একটা করার দাবী জানাচ্ছি। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাজটি আমরাই করছি। সরজমিনে ঘুরে দেখেছি। চ্যানেল কাটা শেষ হলে আর সমস্যা থাকবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, ফসল রক্ষায় ড্রেজার দিয়ে চ্যানেল কাটা শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ঠিকাদার বিহীন এ কাজটি আমার এলাকার কৃষকদের জীবন মরন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মৎস মন্ত্রীর সাথে কথা বলেছি। জেলা প্রসাশককে জানিয়েছি। প্রকৌশলীর সাথেও কথা বলেছি। চ্যানেল কাটা শেষ হলে সাময়িক ভাবে সমাধান হবে। স্থায়ী ভাবে সমাধান করতে মজলিশপুর পর্যন্ত খনন করতে হবে। নানা প্রতিকূলতা পেরিয়ে লাউয়াই খাল দিয়ে মেঘনার পানি (সবুজ প্রকল্প) আনার ব্যবস্থা করছি।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক