,

বিশৃঙ্খল পরিবেশে সরকারী মহিলা কলেজে নবীনবরন

mahila collage-2আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের পুরস্কার বিতরণ ও নবীনবরন অনুষ্ঠানের পরিবেশ ছিলো বিশৃঙ্খল। বসার পর্যাপ্ত ব্যবস্থা না করায় শিক্ষার্থীদের এলোপাতাড়ি ঘুরাফেরা করতে দেখা গেছে। আজ সোমবার মহিলা কলেজ অভ্যন্তরে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড: মুহম্মদ মোশাররফ হোসেন,পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। সরজমিনে অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা গেছে অনুষ্ঠানে বসার যে আয়োজন করা হয়েছে তা পর্যাপ্ত নয়। মঞ্চের সামনের দিকে কলেজের কয়েকটি বেঞ্চ ও চেয়ার ফেলে বসার ব্যবস্থা করা হয়েছে। এতে সকল ছাত্রীদের বসার কোন ব্যবস্থা হয়নি। পেছনের  দিক ছিলো খালি। তাছাড়া এই গরমের মধ্যে ফ্যানের কোন ব্যবস্থা না করায় গরমে অতিষ্ট হয়ে পড়ে ছাত্রীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী বলেছেন তাদের বসার কোন ব্যবস্থা করা হয়নি। তাছাড়া গরমের কারনে ভেতরে দাড়াতেও পারছেননা। এই অবস্থায় অনেক ছাত্রীকে কলেজ থেকে বেড়িয়ে যেতে দেখা গেছে। এদিকে এই অনুষ্ঠানের কোন নিমন্ত্রনও জানানো হয়নি সাংবাদিকদের।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ