,

ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৯৪ রানের বিশাল টার্গেট

sami-gaptil_238164

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিলের মহাকাব্যিক ব্যাটিং দেখল বিশ্ব। ১৬৩ বলে ২৩৭ রানের ঝড়ো ব্যাটিং উপহার দিলেন তিনি। এর মধ্যে ১১১ বলে প্রথম সেঞ্চুরির পর দ্বিতীয় সেঞ্চুরি করলেন মাত্র ৪১ বলে। তার দানবীয় ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৪ রানের বিশাল টার্গেট দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

শনিবার বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড।
পঞ্চম ওভারে নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন জেরোম টেইলর। তার বলে উড়িয়ে মারতে গিয়ে মাত্র ১২ রানে অধিনায়ক জ্যাসন হোল্ডারের অসাধারণ ক্যাচে পরিণত হন ব্রেন্ডন ম্যাককালাম।
ষোড়শ ওভারে ব্যক্তিগত ৩৩ রানে কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দেন আন্দ্রে রাসেল। তার বলে ক্রিস গেইলের হাতে ধরা পড়েন উইলিয়ামন। গাপটিলের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন তিনি।  
এরপর গাপটিলের সঙ্গে ১৪৩ রানের জুটি গড়ে রান আউট হয়ে ফিরে যান রস টেইলর। ব্যক্তিগত ৪২ রানে মাঠ ছাড়েন তিনি।
এছাড়া মার্টিন গাপটিল কোরি আন্ডারসনের সঙ্গে ৪৬ ও গ্র্যান্ট ইলিয়টের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন। শেষে ড্যানিয়েল ভেট্ররির সঙ্গে ২৮ রানের অপরাজিত জুটি গড়ে ইনিংস শেষ করেন।
ওয়েস্ট ইন্ডিজের জেরম টেইলর ৩টি ও আন্দ্রে রাসেল ২টি উইকেট নেন।
নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জয়ী দল মঙ্গলবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালে খেলবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ