,

বাংলাদেশ-ভারত ম্যাচের প্রমাণ মুছে ফেলছে আইসিসি!

Untitled_4ক্রীড়া ডেস্ক : ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে বাজে আম্পায়ারিং নিয়ে বাংলাদেশী ভক্তদের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি। ওই ম্যাচে অন্তত ৪ টি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে বলে দাবি করছে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। তবে যে সিদ্ধান্তটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা, রুবেল হোসেনের করা ৪০ তম ওভারের লো ফুল টস বলটি আইসিসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে না।

আইসিসির ওয়েবসাইটের ম্যাচ সেন্টার ট্যাবে ম্যাচের প্রতিটি বলেরই হক আই প্রোজেকশান দেয়া হয়। বাংলাদেশ ভারত ম্যাচের প্রতিটি বলের প্রোজেকশানও দেয়া হয়েছে। কিন্তু নেই রোহিত শর্মাকে করা রুবেল হোসেনের করা আলোচিত সেই বলটি। ওই বলটি আম্পায়ার নো-বল ডাকায় রুবেলকে ৭ টি বল করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে ১,২,৩,৫,৭ নম্বর বলের প্রোজেকশান আছে, কিন্তু চতুর্থ বলটি নেই।

উপরের হক আই প্রোজেকশান ছবিটির দিকে তাকান। এখানে রুবেলের করা ৪০ তম ওভারটি দেখানো হয়েছে। এখানে তৃতীয় বলটির পর সরাসরি পঞ্চম বল দেখানো হয়েছে। নেই চতুর্থ বলটি।

আবার এরকম নো বল আইসিসির ওয়েবসাইটে দেয়া হয় কিনা সে বিষয়টি নিয়েও সন্দেহের কোনো অবকাশ নেই। কারন মাশরাফির করা ৪২ তম ওভারের পঞ্চম বলটি নো বল ছিলো। কিন্তু আইসিসির ওয়েবসাইটে সে বলটি ঠিকই দেখা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা