,

বিজিবি’র টর্চে সিএনজি খাদে, আহত ৩

news-image

BGB NEWS

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার একটি আঞ্চলিক সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের আকস্মিক টর্চের আলোতে যাত্রীবাহি একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এর ৩ যাত্রী আহত হয়।

আজ শুক্রবার রাত ১০টার দিকে আখাউড়া-ধরখার সড়কের গঙ্গাসাগর বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারাত্মক আহত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের অলিপুর গ্রামের বাসিন্দা হোসেন ভূঁইয়া (৭০) ও রাশেদা খাতুন (৪৫)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হোসেন ভূঁইয়া জানান, রাতে আখাউড়ার গঙ্গাসাগর থেকে বিজয়নগর যাবার পথে বটতলা নামক স্থানে হঠাৎ পাঁচ-সাতটি টর্চলাইট একযোগে সিএনজি অটোরিকশাটিকে থামার সংকেত দেয়। এতে চালক ডাকাত ভেবে গাড়ি না থামিয়ে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করে। এসময় তীব্র আলোর ঝলকানিতে অ্টোরিকশার চালক  নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় তিনিসহ অটোরিকশাতে থাকা ৩ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে জানতে বিজিবি’র ১২ ব্যাটালিয়নে যোগাযোগ করা হলে সেখানকার দায়িত্বরত কর্মকর্তা ল্যান্স নায়েক আজমল বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। বিজিবি সদস্যরা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ