বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন বন্ধ ৯ টি ইউনিট,সাড়ে ৩ ঘন্টা পর চালু ৫ টি

images (8)নিজস্ব প্রতিবেদক : ১০ দিনের মাথায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে আবারো বিপর্যয় ঘটেছে। আজ শুক্রবার বিকেল ৩ টায় কেন্দ্রের সুইচ ইয়াডের্র ট্রান্সফরমারে আগুন লাগলে একে একে চালু ৯ টি ইউনিট বন্ধ হয়ে যায়। তবে ৫ নম্বর ইউনিটের উৎপাদন স্বাভাবিক ছিলো। এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে আশুগঞ্জ দমকল বাহিনীর দুটি ইউনিট। আশুগঞ্জ দমকল বাহিনীর ষ্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, দুপুর ৩টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের ট্রান্সফর্মারে আগুন লেগে নিমিষেই ছড়িয়ে পড়ে। ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৫নং ইউনিট ব্যতিত সব কটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনি জানান, বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে চলে আসে।এদিকে সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ বন্ধ হওয়া ৯ টি ইউনিটের মধ্যে ৫ টি ইউনিট চালু হয়েছে। বাকী ইউনিটগুলো স্বল্প সময়ের মধ্যে চালু হবে বলে ঐসময়ে জানান  বিদুৎত কেন্দ্রের কর্মকর্তারা । এর আগে গত ৯ ই মার্চ যান্ত্রিক ত্রুটির কারনে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট এক সাথে বন্ধ হয়ে গিয়েছিলো। সার্ভিস ব্রেকারের ত্রুটির কারনে তখন বিপর্যয় ঘটে। 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা