,

ট্রান্সফরমারে অগ্নিকান্ডের কারনে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর ৪টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

images (7)

বিশেষ​ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডের সাব-ষ্টেশনের ২৩০ কেভি সুইচ ইয়ার্ডের ১১ কেভি ট্রান্সফরমারে অগ্নিকান্ডের কারনে কেন্দ্রের ৪টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৩টার দিকে। অগ্নিকান্ডের খবর পেয়ে পাওয়ার স্টেশনের নিজস্ব দমকল বাহিনী ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। পাওয়ার স্টেশন কোম্পানীর একটি সূত্র জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে সাব-স্টেশনের টান্সফরমারে অগ্নিকান্ডের কারনে ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট, প্রতিটি ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩ নং ইউনিট ও ৪নং ইউনিট এবং ৫৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। 
তবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলম জানান, অগ্নিকান্ডের কারণে ৩টি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। বন্ধ ইউনিট গুলো চালুর চেষ্টা চলছে। তিনি বলেন, অগ্নিকান্ডের কারনে খুব একটা ক্ষয়-ক্ষতি হয়নি। এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডের পরিচালক (কারিগরি) মোঃ সাজ্জাদুর রহমান বলেন, ট্রান্সফরমারের ত্রুটি সারানোর চেষ্টা চলছে। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের ট্রান্সফরমারের তৈল লিকেজ হয়ে নিচে পড়ে যাওয়ায় লিকেজ তৈল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়-ক্ষতি তেমন হয়নি। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা