,

যেকোনো স্থানে ৭ ঘণ্টায় সেনা পাঠাতে সক্ষমতা পাচ্ছে রাশিয়া!

plane_69697আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া আগামী এক দশকের মধ্যে বিশ্বের যেকোনো স্থানে মাত্র সাত ঘণ্টার মধ্যে ট্যাংকসহ ভারি অস্ত্রে সজ্জিত সেনা মোতায়েনের সক্ষমতা পাচ্ছে। মস্কোর সামরিক-শিল্প কমিশনের তৈরি করা নতুন এক বিমানের নকশার ভিত্তিতে এ দাবি করা হয়েছে।

কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার বেগে উড়তে সক্ষম সুপারসনিক গতির অন্তত ৮০টি সামরিক পরিবহন বিমান পিএকে টিএ তৈরি করবে রাশিয়া। সাত হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এ বিমানের বহন ক্ষমতা হবে দুইশ’ টন। ফলে এক দশকের মধ্যে পিএকে টিএ বিমান বহরের মাধ্যমে রণ-প্রস্তুত ভারি অস্ত্রে সজ্জিত সাঁজোয়া বাহিনীকে বিশ্বের যে কোনো স্থানে মোতায়েন করতে পারবে রাশিয়ার সেন্ট্রাল কমান্ড। এ বিমান বহরের সহায়তায় ৪০০ ভারি আরমান্তা ট্যাংক মোতায়েন করা যাবে। এছাড়া, ট্যাংক বিধ্বংসী স্পুর্ত-এসডি’র মতো ৯০০ হালকা সাঁজোয়া গাড়িও বিমানযোগে মোতায়েন করা সম্ভব হবে।

ইরাকে আগ্রাসনে যুক্তরাষ্ট্র যে বিপুল সংখ্যক সেনা ও অস্ত্র মোতায়েন করেছিল ভবিষ্যতে রাশিয়া সে পরিমাণ সেনা ও অস্ত্র কয়েক ঘণ্টার নোটিশেই বিশ্বের যেকোনো স্থানে মোতায়েন করতে পারবে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি রুশ সামরিক সূত্র থেকে এমন দাবি করা হয়েছে।

উল্লেখ্য, রুশ সামরিক বাহিনী এর আগে এমন দাবি  কখনো করেনি। উপরন্তু তাদের এ দাবি খোদ রাশিয়ার ভেতরেই বেশ বিস্ময়ের সৃষ্টি করেছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা