,

পদ্মা সেতুর পরীক্ষামূলক পাইলিং কাজ শুরু

Paddma brigeডেস্ক রির্পোট : বহুল আলোচিত পদ্মাসেতুর পরীক্ষামূলক মূল পাইলিং স্থাপনের কাজ শুরু হয়েছে।

শুক্রবার সকাল থেকে পরীক্ষামূলক মূল পাইল স্থাপনের শুরু করা হয়েছে।

২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তার কাছাকাছি এলাকায় সকাল সাড়ে ৯টায় থেকে পাইল বসানোর কাজ শুরু হয়।

পদ্মা বহুমুখী সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সারাদিন মূল পিলারটির ডিজাইন চূড়ান্ত করার জন্যই ডেমো ট্রায়াল পাইলের আয়োজন শেষ হয়। শুক্রবার থেকে পরীক্ষামূলক মূল পাইল স্থাপনের শুরু করা হয়েছে।

সিডিউল অনুযায়ী পরীক্ষামূলক মূল পাইল বসানোর কাজ সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হওয়ার কথা ছিল উল্লেখ করে তিনি বলেন, কাজের অগ্রগতি ভাল হওয়ায় এটার কাজ সময়ের আগে শুরু করা সম্ভব হচ্ছে। একইসঙ্গে শুরু হয়েছে ৬.১ কিলোমিটার পদ্মা নদীর ক্যানেল তৈরির কাজ।

পদ্মার নদীর মাঝে চর পড়ায় ড্রেজিং এর মাধ্যমে এই ক্যানেল তৈরি হচ্ছে। এর ফলে সহজে সেতু তৈরির ভারি যন্ত্রপাতি মাঝ নদীতে নিয়ে যাওয়া যাবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল