বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনেও থাকুন সতেজ খুব সহজেই

fileলাইফস্টাইল ডেস্ক : পুরো সপ্তাহ বলতে গেলে অমানুষিক পরিশ্রমই হয়ে থাকে আমাদের প্রায় বেশীরভাগ মানুষের। আর তাই ছুটির দিন পেলে গা এলিয়ে পড়ে একেবারেই। একটু আলসেমি ভর করে শরীরে। সকালের আলসেমি কাটানোর প্রক্রিয়াতেই পার হয়ে যায় পুরো দিন। আর পুরো সপ্তাহে যে কাজগুলো জমিয়ে রাখা হয়েছিল ছুটির দিনের জন্য তা আর একেবারেই করা হয়ে উঠে না। তাই ছুটির দিন একটু সতেজতার প্রয়োজন রয়েছে। আজকে চলুন দেখে নেয়া যাক ছুটির দিনেও নিজের মধ্যে পুরো দিন কীভাবে ধরে রাখবেন সতেজতা।

১) একটু আলসেমি কাটানোর চেষ্টা করুন
সকালে ঘুম থেকে উঠতে আলসেমি লাগবেই। এটিই স্বাভাবিক ছুটির দিন। কিন্তু এই আলসেমি দেহে রেখে দিলে পুরো দিন কিন্তু কাজ করা হবে না। তাই ১ ঘণ্টা বেশি ঘুমান সমস্যা নেই, তবে এর বেশি যেনো না হয় সেদিকে খেয়াল রাখুন নিজের কাজের তাগিদেই।

২) পুরো দিন একটু পর পর পানি পান করুন
ছুটির দিনে কাজের তাড়া কম থাকে বলে অনেকেই আলসেমি করে কিছুক্ষণ পরপরই গা এলিয়ে দিয়ে থাকেন। একটি কাজ করুন, আলসেমি দেহে ভর করলেই একটু করে পানি পান করে নিন। এতে দেহ সতেজ থাকবে, জড়তা কমবে এবং দেহ সুস্থ থাকবে এই গরমে।

৩) নিজের মতো করে একটি ব্যায়াম বেছে নিন
আলসেমি কাটানোর সবচাইতে সহজ উপায় হচ্ছে নিজের পছন্দের কাজ করা যাতে দেহের আড়ষ্টতা কাটে। নিজের পছন্দমতো একটি ব্যায়াম যেমন সাইকেল চালানো, সাতার কাটা ইত্যাদি কাজ রাখতে পারেন ছুটির দিনে। দেখবেন অনেক সতেজ লাগবে।

৪) নিজেকে দোষারোপ করবেন না
দেহের আলসেমি এবং আড়ষ্টতা অনেকাংশে আমাদের মনের উপরে নির্ভরশীল। সকালে উঠতে একটু দেরি হয়ে গেলেও নিজেকে দোষারোপ করে আপনার শুয়ে পড়বেন না যেনো। বরং একটু ভালো কিছুই বলুন, যেমন, ‘একটু দেরি হয়েছে, কিন্তু হাতে সময় আছে এখনো’। এতে করে নিজের মন থেকেই তাগিদ পাবেন এবং তখন আলসেমি ও আড়ষ্টতা আপনাআপনিই কেটে যাবে।

৫) সকালের খাবারের দিকে নজর দিন
এমন খাবার খান যা আপনার দেহে সতেজতা ধরে রাখবে এবং প্রায় পুরো দিন দেহে এনার্জি সরবরাহ করবে। কারণ এই দুটি জিনিসের অভাব হলেই কিন্তু আমরা পরিশ্রান্ত অনুভব করে থাকি। তাই সকালের দিকের খাবারের দিকে বিশেষভাবে নজর দিন যদি একটি স্ফূর্তিপূর্ণ ছুটির দিন কাটাতে চান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা