,

‘শূন্য জীবনে মৌসুমী

68403_e1বিনোদন প্রতিবেদক : ধারাবাহিক নাটক ‘শূন্য জীবন’-এ দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। বিশিষ্ট নারী উদ্যোক্তা কণা রেজার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী-বিন আশরাফ। এটি প্রচার হচ্ছে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে। মৌসুমী অভিনীত পর্বগুলোর প্রচার শিগগিরই শুরু হবে। এখানে মৌসুমী একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। এটি তার নিজেরই চরিত্র। এ ধারাবাহিকে অভিনয় সম্পর্কে তিনি বলেন, আমি এ পর্যন্ত যত নাটকে কাজ করেছি, সেসবের প্রতিটিতেই নাটকের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু কণা রেজার এক অসাধারণ গল্পের ‘শূন্য জীবন’ ধারাবাহিক নাটকেই প্রথম চিত্রনায়িকা মৌসুমী হিসেবে অভিনয় করছি। সত্যি বিষয়টা আমার কাছে দারুণ আনন্দের। উল্লেখ্য, এ নাটকের অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, রওনক হাসান, হিল্লোল, প্রাণ রায়, সাজু খাদেম, নওশাবা, স্বাগতা, মৌসুমী নাগ, অর্শা, আলভী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল