,

নাসিরনগরে বিয়ে বাড়িতে ডাকাতি ॥ ৫ লাখ টাকার মালামাল লুট ,আহত,২

imagesনাসিরনগর প্রতিনিধি : নাসিরনগর উপজেলার সদরে এক বিয়ে  বাড়িতে ডাকাতির সংগঠিত হয়েছে। মুখোশধারী ডাকাতদল  অস্ত্রের মূখে বরযাত্রীসহ সবাইকে জিম্মি করে নগদ, র্স্বণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এসময় ডাকাতের হামলায় ২ জন আহত হয় । বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলা সদরের ফুলপুর (উত্তরপাড়া)  গ্রামে এ ঘটনা ঘটে।   এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, ফুলপুর গ্রামের মৃত জিয়ারউদ্দিনের পুত্র খলিল মিয়ার মাধবপুর উপজেলার মঙ্গলপুর গ্রামের আসরাফ উদ্দিনের কন্যা হাবিবা বেগমের সাথে বিয়ে দিন ছিল আজ শুক্রবার। এ উপলক্ষে বিয়ে বাড়িতে অতিথি আসে। বরের বিয়ের জন স্বর্ণালংকারসহ  অন্যান্য মালামাল কেনাকাটার কাজ সম্পন্ন করা হয়। রাতে বিয়ে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। নাসিরনগর-মাধবপুর সড়কের পাশে ফুলপুন গ্রামের মৃত জিয়ারউদ্দিনের বাড়িতে ১০/১২ জনের মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতরা জিল্লু মিয়ার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মূখে বাড়ির লোকজনকে জিম্মি করে  ঘরে থাকা অতিথি ও বাড়ির লোকজনের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, ৮/১০টি মোবাইল সেট, নববধূর বিয়ের বাজারসহ প্রায় ৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে  পালিয়ে যায়  । এসয় ডাকাতের হামলায় জলিল মিয়া (৩৫), খেলু মিয়া (৬০) আহত হয় । ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

 

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল