,

সালাহ উদ্দিনের সন্ধান

fileডেস্ক রির্পোট : নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে উদ্ধারে গাইবান্ধায় অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে এই অভিযান শুরু হলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁর খোজ মেলেনি বলে জানিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার(এসপি) মো. আশাফুল আলম।

আশরাফুল আলম জানান,তাদের একটি অজ্ঞাত ফোন থেকে বৃহস্পতিবার বিকেলে জানান হয় গাইবান্ধার ফুলছড়ি চর এলকায় সালাহ উদ্দিন আহমেদ আটক আছেন। এরপর থেকে তারা এডিশনাল এসপির নেতৃৃত্বে চর এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত সালাহ উদ্দিন আহমেদের কোন খোঁজ পাওয়া যায়নি।

এদিকে তল্লাশি অভিযানে অংশ নেয়া এডিশনাল এসপি রাতে প্রিয়.কমকে ঘটনাস্থল থেকে জানান,‘ ফুলছড়ি থানার খাদিয়ামারী চর এলাকার একটি প্রাইমারী স্কুলে সালাহ উদ্দিন আহমেদ আছেন বলে আমরা খবর পেয়েছিলাম। কিন্তু সেখানে তল্লশি চালিয়ে আমরা তাকে পাাইনি। আমরা আশাপাশেও তল্লাশি চালাচ্ছি।’

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ১০ মার্চ রাত থেকে নিখোঁজ আছেন। তার স্ত্রী দাবি, তাদের উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের সব শাখা ও র‌্যাবের পক্ষ থেকে আদালতে প্রিিতবেদন দাখিল করে জানানো হয়েছে, সালাহ উদ্দিন আহমেদ তাদের হেফাজতে নেই।

সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার স্ত্রী হাসিনাও সংসদ সদস্য ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ