,

প্রবাসী মায়ের লম্পট বন্ধু তার মেয়েকে নিয়ে উধাও

19-3নবীনগর প্রতিনিধি: নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের কুলাসিং গ্রামের এক প্রবাসী মায়ের একমাত্র মেয়েকে নিয়ে উধাও হয়ে গেছে তার প্রবাসী লম্পট বন্ধু। তার বাড়ি পার্শ্ববর্তী কসবা উপজেলার কাইয়ুমপুর পশ্চিম পাড়ার আবদু মিয়ার ছেলে বিদেশ ফেরত সারোয়ার মিয়া। একমাত্র মেয়ে শিমা আক্তারকে হারিয়ে ওই মা এখন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। লোকলজ্জার ভয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েও বার বার ফিরে আসেন বিদেশ ফেরত ওই মা। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কুলাসিং গ্রামের ৪ সন্তানের এক প্রবাসী মা অভাব অনটনের সংসারে একটু আলোর আশায় জীবিকার উদ্যেশ্যে প্রায় তিন বৎসর পূর্বে আরব-আমিরাতে পাড়ি জমায়। সেখানেই ওই লম্পট বন্ধু কসবা উপজেলার কাইয়ুমপুর গ্রামের সারোয়ারের সাথে তার পরিচয়। তারা দুজনে পার্শ্ববর্তী দু’কোম্পানিতে চাকুরি করতো। বন্ধুত্বের ঘনিষ্টতা থেকে প্রেম অবদি গড়ায়। গত ৩ ফেব্রুয়ারী ওই প্রবাসী মা দেশে ফিরে আসেন। এর ৮ থেকে ১০দিন পরই ওই লম্পট বন্ধুটিও দেশে ফিরে ওই প্রবাসী মায়ের বাড়িতে গিয়ে উঠেন। ওই মায়ের কিশোরী মেয়েকে দেখে তাকে ভুলে সুন্দরী মেয়েকে নিয়ে পালিয়ে যায়। একমাত্র মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার পর ওই মায়ের টনক নড়ে। খোঁজ নিয়ে দেখা যায়, বৌ ছেলেও রয়েছে ওই লম্পট বন্ধুটির।
19প্রবাসী ওই মা কান্নাজনিত কন্ঠে প্রতিবেদককে বলেন, আপনারা আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। সারোয়ার আমার সরলতার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করেছে। সে যে এতো বড় লম্পট আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাবে আমি বুঝতেই পারিনি।           

 


 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে