,

ভারতের বিহারে বোর্ড পরীক্ষায় নকলের মহোৎসব

bihar-exam-1বিহারের হাজিপুর এবং নবাদায় বোর্ড পরীক্ষা অনুষ্ঠানের সময় নকলের মহোৎসব পরিলক্ষিত হয়। শিক্ষার্থীদের অভিভাবকেরা নকল সরবরাহের সবরকম প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পর নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়।

যা দেখা গেল: গণমাধ্যমগুলোর ক্যামেরা ধরা পড়ে, অসংখ্য অভিভাবক ও পরীক্ষার্থীদের বন্ধুবান্ধব দেয়াল বেয়ে জানালার শিক ধরে ওপরে উঠে গিয়ে সুবিধাজনক স্থান থেকে নকল সরবরাহ করতে থাকে। পরীক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে যায় নকল। ক্যামেরা হলের ভেতর পৌঁছে গেলে পরীক্ষার্থীরা দ্রুত নকল লুকিয়ে ফেলতে চেষ্টা করে। কর্তব্যরত শিক্ষক এসে পরীক্ষার্থীদের মারধোর করতে শুরু করেন।

পুলিশের অবস্থান: দেখা যায় কর্তব্যরত পর্যবেক্ষক এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও নকল সরবরাহকারীদের সংখ্যা এবং দাপটের কাছে তারা ছিলেন অনেকটাই অসহায়। তবে পরীক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে ৫০০ শিক্ষার্থীকে নকল থেকে বিরত রাখা হয়েছে। অবশিষ্ট সহস্রাধিক পরীক্ষার্থীর বিষয়ে কিছু বলা হয়নি। পুলিশের উৎকোচ গ্রহণের বিষয়টিও সামনে চলে এসেছে। সুস্পষ্ট অভিযোগ উঠেছে পুলিশদের একাংশ অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়েছেন, বিনিময়ে নকলের মহোৎসব চালানোর অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন।

মন্ত্রী যা বললেন: বিহার প্রদেশের শিক্ষামন্ত্রী পিকে সাহী সব দোষ সরকারের কাঁধে নিতে নারাজ। তিনি প্রশ্ন রেখেছেন, কিভাবে শুধুমাত্র সরকারের প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা নেয়া সম্ভব হতে পারে, যদি সমাজ, অভিভাবক ও শিক্ষার্থীরা আমাদের সহায়তা না করে?

bihar-exam-2

বিহারে এ ধরনের ঘটনা নতুন নয়। গত বছরও ২০০ শিক্ষার্থীকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছিল। এছাড়া নকলে সহায়তাকারী অভিভাবকদেরও গ্রেপ্তার করা হয়েছিল। এবার এখনও তেমন কোনো ‍উদ্যোগ নিতে দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ