বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে কসবা পৌর মেয়রের সংবাদ সম্মেলন

downloadকসবা প্রতিনিধি : ইজারা দরপত্র দাখিলকারী পৌর প্রকৌশলীর সাথে কামাল উদ্দিনের অসৌজন্যমূলক আচরণ ও স্থানীয় পত্রিকায় বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদে পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস কসবা পৌরসভার সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলন করেন। 
সংবাদ সম্মেলনে পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস লিখিত বক্তব্যে জানান, পৌরসভার ৪র্থ অর্থ-বছরের স্থানীয় একটি পত্রিকায় হাটবাজার ও সিএনজি স্ট্যান্ডের ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথমবার ইজারার দরপত্র বিভিন্ন ত্রুটির কারণে বাতিল করা হয় এবং ২য়বার ৯ মার্চ পুন:রায় দরপত্র আহ্বান করা হয়। দরপত্র মূল্যায়ন কমিটির  সকল সদস্যের উপস্থিতিতে দরপত্র বাক্স খোলা হয়। তখন ইজারাদার কামাল উদ্দিন অভিযোগ করেন তার দরপত্রের প্যাকেটে পিনমারা ছিল যা এখন খোলা। এ বলে তিনি হইচই করে সহকারী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেয়ার হুমকি দেন। তিনি আরো জানান, তিনি কামাল উদ্দিনকে তার অভিযোগ লিখিত আকারে পৌর মেয়র বরাবর দাখিল করার জন্য মোবাইল ফোনে বলেন। তিনি মেয়র বরাবর ১টি অভিযোগ এবং থানায় ১টি সাধারণ ডাইরি দায়ের করেন। ওই অভিযোগকে কেন্দ্র করে জাতীয় ও স্থানীয় কয়েকটি পত্রিকায় ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। পৌর মেয়র ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ করেন। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর সহকারি প্রকৌশলী কামরুল হাসান, সচিব আয়েশা বেগম,  পৌর কাউন্সিলর জসিম উদ্দিন আহমেদ, আবু জাহের, কামাল উদ্দিন সরকার, জাহাঙ্গীর আলম, আবু তাহের, মাহমুদা জাহান, রিণা আক্তার, সালমা আক্তার।
৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু জাহের জানান, আমরা বেশির ভাগ কাউন্সিলরই সংবাদ সম্মেলন সম্পর্কে পূর্ব থেকে অবগত ছিলাম না। আমরা এসেছি মাসিক মিটিংয়ে যোগ দিতে।  
এ সময় পৌর মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ২য়বারের দরপত্রের রক্ষিত বাক্সে যে দরপত্রগুলো পরেছিল সবগুলোরই আইনগত ত্রুটি ছিল। দরপত্রের সবগুলো দরপত্রই বাতিল করে পুন:রায় দরপত্র আহ্বান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক