,

আগাম ব্যয়েরও হিসাব দিতে হবে প্রার্থীদের

ec_election-400x257ডেস্ক রির্পোট : তফসিল ঘোষণার আগেই ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি সিটি করপোরেশনের সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণা বাবদ ব্যয় করেছেন। ফলে এই ব্যয়েরও হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
এবিষয়ে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, প্রার্থী হওয়ার পর নির্বাচনী ব্যয়ের আগাম খরচের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে সংশ্লিষ্ট মেয়র ও কাউন্সিলর প্রার্থীদেরকে। কারণ, ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা আগাম পোস্টার-বিলবোর্ড ও ব্যানার লাগিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইতোমধ্যে আগাম প্রচারণামূলক যত পোস্টার-বিলবোর্ড ও ব্যানার রয়েছে তা ৪৮ ঘণ্টার মধ্যে নিজ নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। নিজ দায়িত্বে সেগুলো না সরালে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
এদিকে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমাও ভোটার অনুপাতে নির্ধারণ করে দিয়েছে ইসি। ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন ভোটারের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা সর্বোচ্চ ৫০ লাখ টাকা ব্যয় করতে পারবেন।
দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন ভোটারের জন্য মেয়র প্রার্থীরা সর্বোচ্চ ৩০ লাখ টাকা খরচ করতে পারবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরাও ১৮ লাখ ৭৮ হাজার ৮৯২ জন ভোটারের জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা ব্যয় করতে পারবেন। তবে কাউন্সিলর পদপ্রার্থীরা সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার সংখ্যা অনুযায়ী সর্বোচ্চ ছয় লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা