,

রিয়াদকে আউট করে দিলেন টিভি আম্পায়ার!

dawan৩০৩ রানের বিশাল লক্ষ্য। এমনিতেই কোয়ার্টার ফা্ইনালের চাপ, তারওপর ভারতের মত শক্তিশালি দলের গড়া ৩০০ রানের বেশি স্কোর তাড়া করতে নামা।

তবুও লড়াই শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারেই উমেষ যাদবের কাছ থেকে তিন রান নিলেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস।

স্বভাবজাত ব্যাটিং করে বাংলাদেশকে ভালো সূচনাই এনে দিয়েছিলেন তামিম ইকবাল । চারটি বাউন্ডারিতে ২৫ রান করার পর বিতর্কিত কট বিহাইন্ডে আউট হয়ে গেলেন তামিম। পরের বলেই দ্রুত রান নিতে গিয়ে রানআউট হয়ে গেলেন ইমরুল কায়েসও।

এরপর সৌম্য সরকারকে নিয়ে ৪০ রানের জুটি গড়ে ফেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু ১৭তম ওভারের শেষ বলে এসে মোহাম্মদ শামির বলে একেবারে বাউন্ডারি লাইনে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ।

ক্যাচটি নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। কারণ, ধাওয়ানের পা ওই সময় বাউন্ডারি লাইন স্পর্শ করে ফেলেছিল। কিন্তু টিভি আম্পায়ার বিষয়টা ভালোমত না দেখেই আউটের সিদ্ধান্ত দিয়ে দিলেন। ৩১ বলে ২১ রান করে আউট হয়ে গেলেন পর পর দুই সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান।

মাহমুদুল্লাহর বিদায়ের পর ব্যাক্তিগত ২৯ রানে ফিরে যান সৌম্য সরকারও। এখন ক্রিজে আছেন সাকিব ও মুশফিক।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ